হাজারো সমস্যা জর্জরিত দেশে মাঝে মাঝে খেলোয়াড়রাই আমাদের আনন্দের সংবাদ দেয়৷ তাদের কৃতিত্বে আমরা গর্বিত হই৷
সাকিব আল হাসান এক বিরল কৃতিত্ব অর্জন করেছে৷ আর সেই অর্জনটি হল, সে ক্রিকেটের সকল ফরম্যাট অর্থাৎ টেস্ট, ওয়ানডে এবং টি২০ ফরম্যাটে বিশ্বসেরা অল রাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেছে৷ সেই একমাত্র ক্রিকেটার যে, সকল ফরম্যাটে বিশ্বসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করল৷
আমাদের আনন্দ আরও বৃদ্ধি পেয়েছে যখন জানতে পারলাম, সীমিত সুযোগ সুবিধার মধ্যেও আমাদের প্রমিলা ক্রিকেট দলের দলনেত্রী সালমা খাতুন টি২০ তে বিশ্বের শীর্ষ বোলার এবং শীর্ষ অলরাউন্ডার হওয়ার কৃতিত্ব অর্জন করেছে৷ আমাদের মহিলা ক্রিকেট দল যদি আরও বেশি খেলার সুযোগ পেত তাহলে হয়ত আরও অনেক অর্জন তারা ঝুলিতে পুরতে পারত৷ বিসিবির আরও বেশি বেশি খেলা ও প্রমিলা ক্রিকেট দলের জন্য আরও সুযোগসুবিধা বাড়ানোর আহবান করছি৷
আমাদের মস্তক আরও উন্নত হয় যখন আমরা দেখতে পাই, আমাদের পুরুষ ও প্রমিলা উভয় দলের ক্রিকেটাররা বিশ্ব ক্রিকেটে শীর্ষ স্থান দখলের বিরল কৃতিত্ব অর্জন করে৷ অভিনন্দন সাকিব আল হাসান ও সালমা খাতুনকে৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


