আমাদের রাজাকারের বংশধর ওরফে বেয়াই মন্ত্রী বলেছেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবে৷
ইনি যে উপায়ে মন্ত্রী হয়ে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছেন, সেই খানে সারাক্ষণ সংবিধানের দোহায় দেওয়া হয়৷ অথচ আমাদের সংবিধানে পরিস্কার ভাবে উল্লেখ করা আছে যে, জনপ্রতিনিধিদেরকে জনগনের প্রত্যক্ষ ভোট নির্বাচিত হতে হবে।
এই ব্যক্তি প্রবাসীকল্যাণমন্ত্রণালয় দখল করে রাখলেও গত ৬ বছরে মধ্যপ্রাচ্যে একজন শ্রমিকও পাঠাতে পারে নাই৷ ফলে বেকার সমস্যায় অতিষ্ঠ হয়ে মানুষ অবৈধ উপায়ে সমুদ্রপথে যেতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনছে৷ আর সেই সাথে বিদেশের মাটিতে দেশের বদনাম তৈরি করছে৷
উক্ত রাজাকারের বংশধর বেয়াই মন্ত্রীর ২০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় যাওয়ার নীলনকশা তৈরি করা ছাড়া আর কোন উপায় থাকার কথা নয়৷ কারণ উক্ত ২০০ আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার আতঙ্কে রয়েছেন৷ তাই সেখানে নির্বাচন ছাড়াই বিজয়ী হওয়া ব্যতীত অন্য কোন পন্থা অবলম্বন করে নির্বাচিত হওয়া তো দূরের কথা মানসম্মান রক্ষা করারও কোন পথ নাই৷
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





