somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় প্রতিমন্ত্রী তারানা হালিমকে বলছি- দেশের স্বার্থে ফেইসবুকের মত ভারতীয় টিভি চ্যানেল কর্তৃপক্ষের সাথেও দরকষাকষি করুন৷

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের মাননীয়া ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম চিঠি পাঠিয়েছেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক কর্তৃপক্ষের কাছে বিশদ আলোচনার জন্য৷ বলা যায় দরকষাকষির জন্যই৷ উদ্যোগটা একেবারেই মন্দ নয়৷ দেশের নিরাপত্তার স্বার্থে বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ৷

বাংলাদেশ সরকার ফেইসবুক কর্তৃপক্ষের নিকট বিভিন্ন সময়ে বহুবার বিভিন্ন একাউন্টের বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করে আবেদন করলেও তা ফেইসবুক কর্তৃপক্ষ থোড়াইকেয়ার করে বারবার নাকচ করে দিয়েছে৷ সরকারও বাধ্য হয়ে, হয়ত রাগ করে ফেইসবুক বন্ধ করে দিয়েছে৷

সরকার সম্ভবত ফেইসবুক বন্ধ করে দিয়ে ফেইসবুক কর্তৃপক্ষের সাথে দরকষাকষি করতে চায়৷ উদ্যোগটা একেবারে মন্দ না৷ ফেইসবুক কর্তৃপক্ষ অবশ্যই ব্যবসার চিন্তা মাথায় রাখবে৷ তবে তারা মার্কিন সরকারের সব আবেদনে সাড়া দেয় না একথাটি মাথায় রাখতে হবে৷ সুতরাং বাংলাদেশ সরকারের এসব ভয়ভীতি প্রদর্শনে ফেইসবুক কর্তৃপক্ষ কতটুকু ভীত হবে সেই প্রশ্ন রয়ে যায়৷ তারা বাংলাদেশের মত রাষ্ট্রের জন্য ব্যবসায়িক পলিসি পরিবর্তন করবে কিনা সন্দেহ৷ আর ফেইসবুক কর্তৃপক্ষ যদি বাংলাদেশ সরকারের আহবানে সাড়া না দেয় তাহলে বাংলাদেশে বসবাসকারীদের ফেইসবুক ব্যবহারের ইচ্ছা ত্যাগ করতে হবে এটা নিশ্চিত বলা যায়৷ (বিকল্প উপায়ে ব্যবহার করতে পারলে ভাল কথা৷ তবে সেটাও খুব বেশিদিন করা যাবে বলে মনে হয় না৷)

গত দুদিনের ভারত নেপাল সম্পর্কের গুরুত্বপূর্ণ সংবাদ হল ভারতীয় টিভি চ্যানেল দেখানো বন্ধ করে দিয়েছে নেপালী ক্যাবল অপারেটররা৷ ভারতীয় সীমান্তে পণ্যবাহী ট্রাক আটকে দেওয়ার প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছে তারা৷ এদিকে ভারতীয় এসএসবি(ভারতীয় সীমান্ত রক্ষী)র কয়েক জওয়ান নেপালী সীমান্তে ঢুকে পড়লে নেপালী সীমান্তরক্ষীরা তাদের আটকে রাখে৷ আমাদের বিজিবি এত বড় দুঃসাহস দেখাবে না সেটা নিশ্চিত৷ তাই এই বিষয়ে আলোচনায় না যাওয়াই ভাল৷

আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যেহেতু ফেইসবুক বন্ধ করে ফেইসবুক কর্তৃপক্ষের সাথে দরকষাকষি করছে তখন ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে আমরা ভারতের সাথে দরকষাকষি করতে পারি৷ আমাদের বাংলাদেশী চ্যানেল ভারতে সম্প্রচারের সুযোগ দিলে তাদের চ্যানেলও আমরা সুযোগ দিব৷ এতে বাংলাদেশী পণ্যের বিজ্ঞাপন ভারতে সম্প্রচার হলে আমাদের দেশে যেমন ভারতীয় পণ্যের বাজার বৃদ্ধি পেয়েছে, ভারতেও বাংলাদেশী পণ্যের বাজার তৈরি হবে৷ কিন্তু বাংলাদেশ সরকার সেই সক্ষমতা দেখাতে পারবে কি?
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া এক সময়ের খোঁজে

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে মে, ২০২৬ রাত ১:৫২



একটা সময় ছিলো প্রচুর শপিং করতাম। কিছু একটা মন চাইলে কিনে ফেলতাম। আমার সংগ্রহে Zara-এর ২৮ হাজার টাকার জুতাও ছিলো। এখনো আছে — তবে চামড়া নষ্ট হয়ে পড়ে আছে।... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও বর্তমানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×