ঢাকা বিমানবন্দরে আজ একটি বিমান থেকে ৩৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে৷ যার আনুমানিক মুল্য ১৯ কোটি টাকা৷ শুধু আজই নয়৷ হযরত শাহ জালাল বিমানবন্দর থেকে স্বর্ণ উদ্ধার একটি নিয়মিত ঘটনা৷
হয়ত পরবর্তীতে সাধারণ জ্ঞান পরীক্ষায় এমন প্রশ্নও আসতে পারে যে, পৃথিবীতে সবচেয়ে বেশি স্বর্ণ পাওয়া যায় কোথায়? উত্তরটি কি হবে জানেন? উত্তরঃ হযরত শাহ জালাল বিমান বন্দরে!
এত স্বর্ণ উদ্ধারের পর এই স্বর্ণ কোথায় যায় কি হয় এখবর আমরা না জানলেও এই বিমান বন্দর যে স্বর্ণ চোরাচালানের একটি বড় রুট তা বলতে হয়ত বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নাই৷ নিয়মিত স্বর্ণ ধরা পড়ার পরও যেহেতু স্বর্ণ পাচারকারীরা থেমে নেই সেহেতু ধরে নেওয়া যায় যে, পাচারকারীরা তাদের ব্যবসায়ে এই সামান্য পরিমাণ স্বর্ণ ধরা পড়াকে তোয়াক্কা করে না৷
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



