দয়া করে দেশের সর্বোচ্চ মেধাবীদের ভাড়াটে মাস্তান বানাবেন না!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব ধরনের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যা শিক্ষার পরিবর্তে রাজনীতিটাই যেন মুখ্য বিষয় হয়ে দাড়িয়েছে৷ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ও তার ব্যতিক্রম হতে পারে নাই৷ সেখানেও বিশ্ববিদ্যালয়ের হলে থাকতে হলে কি কি রাজনৈতিক কাজে অংশ নিতে হবে সেটা শিক্ষা দেওয়ার জন্য গেস্টরুম করা হয় গভীর রাতে৷ শীতের মধ্যে দাড়িয়ে ডিউটি করতে হয়৷
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভর্তি হয় বিদ্যা শিক্ষার জন্য৷ আর দেওয়া হয় রাজনীতি শিক্ষা৷ হলে থাকতে হলে কি কি রাজনৈতিক কর্মকান্ড করতে হবে দেওয়া সেই শিক্ষা৷ এখানে রাজনীতিটাই মুখ্য শিক্ষা নয়৷ হলে থাকতে হলে একটি রাজনৈতিক সংগঠন নিয়ম কানুন বাতলে দেয়৷ অথচ হওয়ার কথা ছিল হল প্রশাসন মেধা যাচাইয়ের মাধ্যমে হলে সিট দিবে৷ শিক্ষার চেয়ে রাজনীতির গুরুত্ব বেশি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত বিদ্যাপীঠে হয়ে থাকে তাহলে অন্যান্য বিদ্যাপীঠের কি অবস্থা সেটা জানতে বিশেষজ্ঞ হতে হয় না৷
এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিতরা দেশকে কি দিবে? দেশের ভবিষ্যৎ প্রজন্ম আসলে কি শিখছে? হলে সিট বন্টনের দায়িত্ব একটি রাজনৈতিক সংগঠনের হাতে কেন? বিশ্ববিদ্যালয়ে যদি ক্যাডার বা মাস্তান বাহিনী দরকার হয় তাহলে সেখানে ছাত্রদের ভর্তি না করে রাস্তার ভাড়াটে মাস্তানদের ভর্তি করলেই তো হয়৷উন্নয়ন উন্নয়ন বলে গলা না ফাটিয়ে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারলে উন্নয়ন এমনিতেই আসবে৷ দয়া করে দেশের সর্বোচ্চ মেধাবীদের ভাড়াটে মাস্তান বানাবেন না৷
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।
সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু...
...বাকিটুকু পড়ুন
কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১
যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ
(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন