somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফটোলগ: নিজের জলসীমায় জাহাজ ছিনতাই হওয়ায় বিব্রত-লজ্জিত ভারত

০৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিব্রতকর অবস্থায় পড়েছে ভারত:

ইনডিয়ান এক্সপ্রেস পত্রিকা আজকের এক খবরে জানাচ্ছে যে, এই প্রথম ভারতের উপকূলের এত কাছাকাছি জলসীমায় এই প্রথম পাইরেটরা কোন জাহাজের দখল নিল। ভারতের লাক্ষাদ্বীপপুঞ্জ-এর খুব কাছের জলসীমায় থাকার সময়

'জাহান মনি' নামের বাংলাদেশের ওই 'বাল্ক ক্যারিয়ার' বানিজ্যিক জাহাজটি সন্দেহভাজন সোমালিয় পাইরেটরা নিয়ন্ত্রনে নিয়েছে বলে জানা গেছে। (জাহান মনি'র এই ছবিটি গত ৯ জুন দক্ষিন অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড বন্দর থেকে তুলেছেন অস্ট্রেলিয় ফটোগ্রাফার লেস ব্লায়ার।)



(চিত্রে একেবারে ডান দিকে নীচে দেখা যাচ্ছে) ইন্দোনেশিয়া থেকে কার্গো নিয়ে জাহাজটি তখন শ্রীলংকা ও মালদ্বীপ পার হয়ে আরব সাগরে লাক্ষাদ্বীপপুঞ্জের পাশ্ববর্তী সমুদ্রে ছিল।
ব্রেভ রয়াল শিপিং নামের একটি কোম্পানির মালিকানার এবং বাংলাদেশে নিবন্ধীকৃত অর্থাত বাংলাদেশের পতাকাহী ওই জাহাজটির বিষয়ে 'ইন্টারন্যাশনাল ম্যারিটাইম বুরো' জানিয়েছে;


লাক্ষাদ্বীপপুঞ্জের একটি দ্বীপ-- ''Minicoy দ্বীপের ৬৭ নৌ মাইলের মধ্যে জাহাজটি আক্রান্ত হয়''। জাহাজে একজন ক্রুর পরিবারের সদস্য সহ মোট পচিশজন ক্রু আছেন। উল্লেখ্য, লাক্ষাদ্বীপপুঞ্জের দক্ষিন ও পশ্চিমে মোট ৭০ নৌ মাইল হল ভারতের বিশেষ অর্থনৈতিক জলসীমার অন্তর্ভুক্ত। নিজেদের অর্থনৈতিক জলসীমার মধ্যে এমন একটি পাইরেসির ঘটনা ঘটায় ভারতীয় কর্তৃপক্ষ বিব্রতবোধ করছে বলে পত্রিকাটি জানিয়েছে।

লজ্জিত বোধ করার আরও কারন:

আর এই ঘটনা ঘটল ঠিক এমন সময় যখন ভারতীয় নৌবাহীনি ঠিক ওই এলাকা ছাড়িয়ে আরো নব্বই নৌ মাইল পর্যন্ত পাইরেসি বিরোধী অপারেশন চালাচ্ছিল।


নৌবাহীনির নেতৃত্বে এবং কোস্টগার্ডসহ কয়েকটি সংস্থার সমন্বয়ে গঠিত পাইরেসি বিরোধী টাস্কফোর্সের জাহাজ-গানবোট এবং নজরদারি বিমানগুলো ওই অপারেশনের অংশ হিশাবে লাক্ষাদ্বীপপুঞ্জের সহ আরো ১৫০ নৌমাইল দক্ষিন ও পশ্চিমের জলসীমায় (মুম্বাই উপকুল থেকে মোট ৫০০ নৌমাইল) তল্লাশি চালাচ্ছে ও নজরদারি করছে গত ৩০ নভেম্বর থেকে।


অক্টোবর মাসে পানামার পতাকাবাহি একটি বানিজ্যিক জাহাজ ওখানে নিখোজ হবার পর, ভারতের কর্তৃপক্ষ মনে করছেন যে ওই জাহাজটি সোমালিয়ার পাইরেটরা এখন পাইরেসির কাজে ব্যবহার করছে। পানামার ওই জাহাজটিসহ পাইরেটদের ব্যবহৃত সম্ভাব্য অন্যান্য জাহাজ আটকাতে অপারেশনটি চলছে।

সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:১৪
১২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×