সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৫
ঢোল-তবলা আর ভ্যাপুর আওয়াজে জাবিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ঢোল তবলা আর ভ্যাপুর আওয়াজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২-১-২০১১ তারিখের শিক্ষা কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হয়েছে। ৩৯ তম ব্যাচ এবং আই টি ও বিজনেস স্টাডিজ অনুষদের এক বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রাকে কেন্দ্র করে সকাল ৯.৩০ মি. থেকে ঢোল-তবলা-ভ্যাপুর আওয়াজ শুরু হয়। বিভিন্ন বিভাগ, হলের শিক্ষার্থীরা ও অনুষদ তাদের পৃথক পৃথক শোভাযাত্রার আয়োজন করে। এতে সবকটি শোভাযাত্রা মিলিয়ে প্রায় ১২ থেকে ১৫ টি ব্যান্ড পার্টি অংশ নেয়। শোভাযাত্রা গুলো ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সমাজ বিজ্ঞান অনুষদ ভবন, নতুন কলা ভবন, পুরাতন কলা ভবনসহ বিভিন্ন অনুষদ ভবনের ভেতরে ও বাইরে নাচ গানের সাথে তাদের উৎসব পালন করে। ফলে ৩৯ ব্যাচ বাদে অন্যান্য ব্যাচের ক্লাশ ও পরীক্ষা মারাত্মক ভাবে বিঘ্নিত হয়। সমাজ বিজ্ঞান অনুষদ ভবনে বিজনেস স্টাডিজ বিভাগের অবস্থান হওয়ায় তারা আদের রুম গুলোতে ২০-৩০ মি. ধরে ঢোলের তালে নাচতে থাকে। এতে করে অন্যান্য বিভাগের ক্লাশ গুলোতে কোন ধরণের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। এমনকি ক্লাশ নিতে না পেরে ক্লাশ শিক্ষককে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে যেতে দেখা গেছে। ১০.২০ মিনিটে জাবি প্রো ভিসি (প্রশাসন) ড. ফরহাদ হোসেনের নেতৃত্বে বিজনেস স্টাডিজ অনুষদের শোভাযাত্রাটি নতুন কলা ভবন অতিক্রম করে। এসময় ব্যান্ড পার্টির ঢোলের মারাত্মক আওয়াজ আসতে থাকে। ব্যান্ড দলের ' ও টুনির মা ...................' গানের বাদ্যের তালে তালে অংশগ্রহণ কারীরা হৈ হুল্লোর করতে করতে নতুন কলা ভবন অতিক্রম করে। সমাজ বিজ্ঞান অনুষদ ভবন ও পুরাতন কলা ভবনের সম্মুখে ও অভ্যন্তরেও বিভিন্ন বিভাগ ও হল ব্যান্ড পার্টির আওয়াজের তালে নাচতে নাচতে প্রদক্ষিণ করে। প্রশাসনের পক্ষ থেকে ক্লাশ চলাকালীন সময়ে একাডেমিক ভবন গুলোর অভ্যন্তরে কোন ধরণের মিছিল বা শোভাযাত্রা প্রবেশ নিষিদ্ধ থাকলেও স্বয়ং সমাজ বিজ্ঞান অনুষদের জীনরে অফিসের সামনের প্রায় আধা ঘন্টা ব্যাপী হৈ হুল্লর আর ঢোলের আওয়াজ কিভাবে চলতে পারল তা নিয়ে শিক্ষার্থীদের মাঝে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।