somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"ওইখানে পড়াশোনা করিলে মিনিস্কার্ট পরিহিত গার্লফ্রেন্ড পাওয়া যাইবে..."

১০ ই আগস্ট, ২০১২ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রভু জিজ্ঞাসিলেন, "কী হে বাছা, তোমার আনন্দ দেখি ছলকাইয়া ছলকাইয়া উপচাইয়া পড়িতেছে! কাহিনী কী?!"

আনন্দে মাথা দুলাইতে দুলাইতে কহিলাম, "প্রভু, চিন্তা করিয়া দেখিলাম, আবার যেহেতু ছাত্রজীবনে ফিরিয়া যাওয়ার স্বর্ণালী সুযোগ আসিয়াছে, হাতছাড়া করা ঠিক হইবে না। বিশ্ববিদ্যালয় জীবনে যাহা যাহা করিতে পারি নাই তাহাও করিতে পারিবার সমূহ সম্ভাবনা দেখা দিয়াছে..."

প্রভু অবাক, "তা কী কী সম্ভাবনা জাগিয়াছে?!"

কহিলাম, "একটা উত্তর-আধুনিক এবং অতি-আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের সন্ধান পাইয়াছি। ওইখানে পড়াশোনা করিলে মিনিস্কার্ট পরিহিত গার্লফ্রেন্ড পাওয়া যাইবে, সাথে স্লিভলেস জামা পরিহিত ক্লাশমেট ফ্রি। সোল-ফ্রেন্ড দিয়া জীবন ভরিয়া যাইবে। ইয়াবা হটস্পটও পাওয়া যাইবে বোধ করি। অত্যাধুনিক সংস্কৃতি ও জীবনবোধ শিখাইবে তাহারা। প্রশিক্ষণ দিয়া নাকি পুরাপুরি কনফিডেন্ট, ম্যানলি, রোমান্টিক বানাইয়া দিবে।"

এই বেলা প্রভু কিঞ্চিত টাশকিত, "বলো কী!!! কিন্তু ওইখানে শিক্ষা এবং অধ্যয়নের কী অবস্থা?"

কহিলাম, "অধ্যয়ন নিয়া খুব বেশি চিন্তা করিতে হইবে না কারণ সুলভ মূল্যে সার্টিফিকেট মিলিবে, উহা দিয়াই ক্যারিয়ারসহ আরো অনেক কিছু দাঁড়াইয়া যাইবে। আর পুরা ক্যাম্পাসে হিন্দি সিনেমার ন্যায় শুধুই মাস্তি আর মাস্তি। যাবতীয় চিত্তবিনোদনের সুব্যবস্থায় ভরপুর যাহাকে বলে! ঠিক যেমনটা রবীন্দ্রনাথ বলিয়াছেন, আনন্দহীন শিক্ষা শিক্ষা নহে। এমনকি শিক্ষা-পরবর্তী জীবনে গাড়ি এবং স্মার্ট-যুগোপযোগী জীবনসঙ্গীনি পাওয়া যাইবে বলিয়াও আশ্বাস দিয়াছে তাহারা!"

প্রভু চোখ কপালে তুলিয়া কহিলেন, "কোন বিশ্ববিদ্যালয় এইটা? আমাদের বঙ্গদেশীয় কিছু নাকি?!"

হাসিয়া কহিলাম, "ঠিক ধরিয়াছেন প্রভু, এই বিশ্ববিদ্যালয় খাঁটি বঙ্গদেশীয় প্রোডাক্ট। ইহার নাম হইতেছে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া!"

[আরিফ জেবতিক ভাইয়ের অনুকরণে]

আরো জানতে:
Click This Link
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১২ সকাল ১০:৪৪
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিশুদের প্রতি হুজুরদের কেন এই দুর্নিবার আকর্ষণ? | বলৎকার পিডিয়া

লিখেছেন জ্যাক স্মিথ, ২৭ শে মে, ২০২৬ রাত ১:১২



আমাদের দেশে প্রায় সারা বছরই দেশের কোথাও না কোথাও মাদ্রাসার হুজুরদের দ্বারা ছেলে শিশু বলৎকার, মেয়ে শিশুকে ধর্ষণের ঘটনার খবর শুনতে পাওয়া যায়, তবে ইদানিং এমন ন্যক্কারজন ঘটনার হার বেশ... ...বাকিটুকু পড়ুন

বিএনপি সবটা খেতে চাইলে সবটা হারাবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মে, ২০২৬ সকাল ৭:৫৯




আপা ড. ইউনুসের চুক্তি মেনে নিলে, আমেরিকা ও ভারত এক হলে এবং সেনা আপার পক্ষে গেলে আপার আগমনে বিএনপিকে পালিয়ে যেতে হবে।তখন আপা কি করবেন সেটা আপার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ঈদ উৎসব এবং মা

লিখেছেন ইসিয়াক, ২৭ শে মে, ২০২৬ সকাল ৯:১৩



ভোর বিহানে আজান হলেই মা করতেন ডাকাডাকি।
এই ঈদে আর ডাকেনিগো মা, এ দুঃখ কোথায় রাখি!

হারিয়ে গেছে মা জননী আমার, শূন্যতা অপার
এই জীবনে মায়ের সাথে দেখা কি হবে আর?... ...বাকিটুকু পড়ুন

বঙ্গঁবন্ধুর আত্মত্যাগ আর শেখ হাসিনার দৃঢ়তা । (নিজেকে শেখ হাসিনার স্থানে দাঁড় করিয়ে ভাবুন)

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে মে, ২০২৬ সকাল ৯:৪৪



বাকশাল করার জন্য বঙ্গবন্ধু তাঁর নিজ দল বাংলাদেশ আওয়ামীলীগকে পর্যন্ত বিলুপ্ত করেছেন। এরপরও যারা বাকশাল ( বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ) কে একদলীয় শাসন ব্যবস্থা আখ্যা দিয়ে বিচারপতি... ...বাকিটুকু পড়ুন

মহিষের নাম যখন ডোনাল্ড ট্রাম্প: ভাইরাল সংস্কৃতির মারপ্যাঁচে কোরবানির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মে, ২০২৬ রাত ১১:৪৮


কোরবানি ঈদ এলেই আমাদের চারপাশে কেমন যেন একটা উৎসব-উৎসব আমেজের পাশাপাশি অদ্ভুত সব কাণ্ডকারখানার ধুম পড়ে যায়। বাঙালি যে সব কিছুতেই একটু রসকষ আর মজা খুঁজতে পছন্দ করে, সেটা... ...বাকিটুকু পড়ুন

×