somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোটর সাইকেল আরোহী! আপনি আপনার আরোহীদের হত্যা করার চেষ্টা করতে পারেন না কিছুতেই।

২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকল মটর সাইকেল আরোহীদের বলছি -
এক শ্রেণীর মোটর সাইকেল আরোহী আছেন যারা তারুন্যের জন্যেই হোক বা "রোড-মাস্টার লাইফ" পছন্দ করেন বলেই হোক তারা যাপন করেন বেপরোয়া জীবন। অন্য অনেক কিছুতে প্রকাশ পাক বা না পাক, মোটর সাইকেল এ আরোহণ করার পর এনাদের হয়ত অনেক কিছুই মনে থাকে না - নিজের কথা বা পরিবারের কথা।

এছাড়া আরেক শ্রেণী মোটর সাইকেল আরোহী আছেন যারা একদম ছা-পোষা মানুষ, জীবিকার তাগিদে মোটর সাইকেল ব্যাবহার করতে বাধ্য হন। ঔষধ কোম্পানীর সেলস-পারসন, কোন প্রাইভেট কোম্পানির কমার্সিয়ালের কর্মচারী, জরুরী কাজে নিয়োজিত কোন বার্তাবাহক, সিকিউরিটি বা ক্লিনিং কোম্পানির সুপারভাইজর, সময় বাঁচাতে অনেক কর্মকর্তাও বাধ্য হন এই মেট্রোপলিটন শহরে মোটর সাইকেলে আরহোণ করতে। কিছু কনিষ্ঠ সাংবাদিক ভাইরাও কাজের চাপে এই বাহন ব্যবহার করেন।

তো আপনারা যে যার জীবিকার তাগিদে যতই নিজের জীবনের উপর ঝুকি নেন না কেন; আপনাদের প্রিয় পরিবারের প্রাণাধিক প্রিয় সদস্যদের জীবনের উপর ঝুকি নেয়া কি ঠিক ? !

প্রথম ছবিটাতে দেখুন -
আরোহী প্রায় সাইকেলের তেলের ট্যাংকের উপর উঠে গেছেন, তারপর একটি ৫/৬ মাসের শিশু, শিশুটিকে চেপে বসে আছেন আরেকজন আরোহী, তারপর একজন মহিলা তার সামনের আরোহীর গলা পেচিয়ে বসেছেন। চালক ছাড়া কারোর মাথাতেই হেলমেট নেই।

দ্বিতীয় ছবিটিতে দেখুন -
চালক হেলমেট পরে একদম ট্যাংকি ঘেষে আছেন, তারপর একজন মহিলা এবং শেষের মহিলা প্রায় মোটর সাইকেলের ক্যারিয়ারের উপর বসে আছেন।

এই দুই ছবির পেছনের আরোহীগণ ছোট একটা গর্তে পড়ে গেলে বা হালকা একটা ধাক্কা খেলেই শতকরা ৯০ ভাগ সম্ভাবনা যে ওনার সাইকেল থেকে পড়ে যাবেন।
এই আরোহীরা হয়ত চালকের বোন বা স্ত্রী বা ভাই বা বাচ্চা বা প্রেমিকা। ভাই চালক, নিজের জীবনের উপর না হয় ঝুকি নিচ্ছেন জীবিকার তাগিদে; কিন্তু এই প্রিয়জনদের উপর নিবেন না দয়া করে।
আর যদি ভেবে থাকেন - আমি নিজেই ঝুকি নিয়ে পথে-ঘাটে চলি; তো আমি যদি না বাঁচি আর এরা বেঁচেই কি লাভ?
সেক্ষেত্রেও বলি - এই ধরনের দুর্ঘটনায় হয়ত আপনি বেঁচে যাবেন, আপনার স্ত্রী বা বোন বা ভাই বা শিশু বা প্রেমিকা হয়ত বাঁচবেন না।
[email protected]
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:১৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×