somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাক্তন (রম্য গল্প)

১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম্যাসেন্জারে ঢুকেই দেখি প্রাক্তন বিএফ এর ম্যাসেজ ৷ লিখেছে কেমন আছো তুলিকা?
ম্যাসেজ দেখেই হৃদপিন্ডের গতি বেড়ে গেলো তাহলে কি আজো মনে রেখেছে? সে কি আবার ফিরতে চায়? ভাবতেই আনন্দে চোখে পানি চলে আসার জোগাড় ৷ কিন্তু এই ফিলিংস তো তাকে বুঝতে দেয়া যাবেনা একটু ভাব সাব নিতে হবে ৷ সিন করে রেখে দিলাম ৷ রিপ্লে করার জন্য হাত বার বার মেবাইলের দিকে যাচ্ছে কিন্তু অনেক কষ্টে কন্ট্রোল করে প্রায় দুই ঘন্টা পর রিপ্লে করলাম যদিও দুই দিন পর করা উচিত ছিলো কারণ কথা নাই বার্তা নাই দুই বছরের সম্পর্ক হুট করে কাট করে দিয়েছিলো ৷ তার নাকি রিলেশনশীপের বাইন্ডিংস ভালো লাগেনা ৷ অযথা অযুহাত যাকে বলে আরকি ৷
যাহোক লিখলাম ৷ হুম ৷ তুমি? সে সাথে সাথেই রিপ্লে দিলো আছিহ!

লিখলাম হঠাৎ?
সে লিখলো তুলিকা আমার প্রতি তোমার কোন রাগ নেই তো?
কি বলবো বুঝতে পারছিলামনা এইতো সে ব্যাক করবে করবে ভাব, লিখলাম নাহ রাগ করে কি লাভ আর? পাস্ট ইজ পাস্ট ৷
সে লিখলো আমরা কি ভালো ফ্রেন্ড হতে পারিনা?
আমাকে আর পায় কে ৷ গদগদ হয়ে লিখলাম হুম তা পারি ৷ এমন আরো কিছু কথা সরি টরি বলে সেদিনের মতো বিদায় বললাম ৷
পরের দিন সকালেই দেখি লিখেছে গুড মর্নিং ৷ রিপ্লে করলাম কিছুক্ষন পর আমার ফ্রেন্ডের সাথে একটা ছবি সেন্ড করে একজনকে মার্ক করে বললো তুলিকা এটা কে? আমার সাদা মনে কাদা নাই বললাম বান্ধবী সে তখন বলে কিনা তুলিকা তোমার ফ্রেন্ডকে ভালো লাগে অনেক তুমিতো আমার ফ্রেন্ড প্লীজ হেল্প করো ৷

শয়তান পোলার আক্কেল দেখে আমি বেয়াক্কেল হয়ে গেলাম ৷ ফাজিলে বলে কি?? আমি তার এক্স ছিলাম সে আমাকেই নক করে বলে আমারি বান্ধবীর সাথে লাইন করায় দিতে??? পার্সোনালিটি বলেও তো একটা কথা থাকে ৷ তার মানে আমার সাথে এর জন্যই এতো মধুর সুরে কথা? দাড়া ব্যাটা আমিও কম যাই না ৷ বললাম ওকে আমি ওর সাথে কথা বলবো ৷ এরপর বললাম ওর ফ্যামলি প্রব তো তাই ছবি টবি ফেবুতে দেয়না আমার আইডিতে ওর চেনা জানা কেউ নেই তাই দিসি ৷ এরপর ওর আইডি দিলাম ৷
সাতদিন পর প্রাক্তন ম্যাসেজ দিলো, তুলিকা তুমি ওর কাছে আমার এতো প্রশংসা করেছো? আমি সত্যিই কৃতজ্ঞ তোমার কাছে ৷ আমি আর কি বলবো লিখলাম কি যে বলো! তুমি আসলেই যেমন সেটাই বলেছি তুমি আসলেই ভালো ৷ একমাস দুমাস শুনলাম তারা চুটিয়ে প্রেম করছে ৷ আমিও নিজেকে স্ট্রং করেছি দুর্বল হওয়া যাবেনা কষ্ট পাওয়া যাবেনা সে নির্লজ্জ হতে পারে আমি তো নই ৷
প্রায় ছয় মাস পর প্রাক্তন নক দিয়ে বললো তারা নাকি মিট করবে সো সে খুব নার্ভাস ৷ আমি বললাম আরে কি বলো? এতোদিন কথা বললা চ্যাট করলা নার্ভাস ক্যানো হচ্ছো? যা হবে ভালোই হবে ৷

পরের দিন তারা দেখা করতে গিয়েছে প্রাক্তন খুব আগ্রহ নিয়ে দাড়িয়ে ছিলো এরপর সজল গিয়ে বললো তুমি সেজান না? প্রাক্তন বললো জ্বী আপনি? সজল বললো এতোদিন প্রেম করে এখন চিনোনা তাইনা?? প্রাক্তনকে তাদের সব চ্যাট এবং ফোন কল লিস্ট প্রমাণ স্বরুপ দেখানোর পর যখন সে বুঝলো সে আসলে ফান্দে পড়ে গেছে তখন তার হার্ট এট্যাক হবার জেগাড় ৷ এমন সময় আমি লাফ দিয়ে সামনে এসে একটা ভিলেনি হাসি দিয়ে বললাম,
কি রে সেজাইন্ন্যা গফ পছন্দ হয় নাই? যারে লাইক করছিলি এটা তার ভাই এইটুকুই পার্থক্য বাকী সব একই তো ব্লাড এক ডি এন এ এক চেহারায় ও মিল ৷ প্রাক্তন বললো তুলিকা তুমি এমন করতে পারলা?

আমি বললাম হ রে তোর মতো অকৃতজ্ঞর সাথে এমন করাই যায় ৷ আর তুই তো ওর সাথেই চ্যাট করছোস কথাও বলছোস জাস্ট ও ভয়েস চেন্জার ব্যাবহার করছে বাকী সব তো রিয়েল ভালেবাসাও রিয়েল চল বিয়ে দেই তোদের ৷ প্রাক্তন বুঝে গেছে আমার মাথার তার ছিড়েছে সে আর আজ রক্ষা পাবেনা তাই দিলো ভো দৌড় আহারে বেচারা! তারে দেখে করুনা হচ্ছিলো আর আফসোস হচ্ছিল সেই মেয়েটার জন্য জন্য যে এই বাটপারটার বউ হবে ৷
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

×