somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাফর ইকবাল স্যারের ক্লাসরুম

২০ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুহম্মদ জাফর ইকবাল সম্বন্ধে বেশীর ভাগ মানুষই যা জানেন না তা হচ্ছে, স্যার একজন অসাধারণ লেখক হতে পারেন, তাঁর লিখা পড়ে সকলে রোমাঞ্চিত হতে পারেন, কিন্তু শিক্ষক হিসেবে তাঁর মত কাঠখোট্টা চরিত্র খুব কমই আছে।
স্যারের একটা সমস্যা হল তিনি ক্লাসের শেডিউল মনে রাখতে পারেন না। ইয়াসমিন ম্যাডাম (স্যারের সহধর্মিনি) সবসময় স্যারকে পথ দেখিয়ে ক্লাসে নিয়ে আসেন। ক্লাসে ঢুকেই স্যার দরজাটা একটু টেনে দেন। আমরা সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাই এবং স্যার তাঁর শিক্ষকমূর্তি ধারন করেন।
স্যার আমাদের যে কোর্সটি পড়াতেন তাঁর নাম এলিমেন্টারি কুয়ান্টাম থিওরি। আধুনিক পদার্থবিজ্ঞানের অত্যন্ত প্রাথমিক কিন্তু গুরুত্বপুর্ণ বিষয়। স্যার প্রথমদিন ক্লাসে এসেই ব্ল্যাকবোর্ডে খস খস করে একটা কটমটে সমীকরণ লিখলেন। এটা ছিল বিখ্যাত শ্রডিঙ্গার ইকুয়েশন। স্যার বললেন, “আমার এই কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই ইকুয়েশন। তোমরা যাতে এটা ভুলতে না পার তাই আমি প্রতিদিন তোমাদের সামনে এটা একবার করে লিখব”। হয়েছিলও তাই। কোর্সের শেষদিন পর্যন্ত স্যার সমীকরণটা লিখতে বিলম্ব করেন নি।

স্যার ক্লাসে মাঝে মাঝে রেগে যেতেন। উনি বোর্ডে লিখতেন আর পড়াতেন আর আমরা অনেকে হাঁ করে বসে থাকতাম। একদিন পড়া শেষে স্যার জিগ্যেস করলেন কারো কোন প্রশ্ন আছে কিনা। আমরা কেউ কোন জবাব দিলাম না। স্যার এবার জিগ্যেস করলেন আমরা কি সব বুঝে গিয়েছি নাকি কিছুই বুঝি নাই। আমরা এবারও কোন জবাব দিলাম না। স্যার এবার রেগে-মেগে বললেন, এমন সহজ বিষয় বুঝতে না পারলে আসলে স্ট্যান্ডার্ড লেভেলের পড়াশুনা আমাদের জন্য না!

ক্লাস টেস্টও কম ঝকমারি না। একদিন হাতে কাগজ ধরিয়ে দিয়ে বললেন পরীক্ষা দাও। আমরা সবাই বজ্রাহতের মত উত্তর করার চেষ্টা করলাম। পরীক্ষা শেষে স্যার বললেন, “ঘাবড়ানোর কিছু নাই তোমরা সবাই দশে দশ পেয়েছ, যাও খাতার উপর দশে দশ লিখে দাও”। আমরা তো হাঁপ ছেড়ে বাঁচলাম।

তবে স্যারের ক্লাসে মজাও কম হত না। ইয়াসমিন ম্যাডাম সবসময় ক্লাসের পেছনে বসে থাকতেন। মাঝে মাঝেই নানা ব্যপারে তাদের দুজনের মাঝে বচসা হয়ে যেত, সেটা আসলেই দেখার মত দৃশ্য হত! ম্যাডাম বকে যাচ্ছেন আর স্যার মাঝে মাঝে দুই এক কথার জবাব দেওয়ার চেষ্টা করছেন, আমরা হাসতে হাসতে শেষ!
জাফর স্যারের গুনমুগ্ধের অভাব নাই। আমার মতে তাঁর নিন্দুকের সংখ্যাও আশাতীত রকমের বেশী। কিন্তু কেউ একটা জিনিস বুঝতে চায় না, তিনি কোন দেবতা নন যে তাঁকে দেবজ্ঞানে পূজা করতে হবে, তিনি কিছু ভুল করলে মাতম ফেলতে হবে। ভালো-খারাপ সবকিছু মিলেই তো মানুষ। আর তিনিও একজন মানুষ, একজন মেধাবী বিজ্ঞানী, একজন অসাধারণ লেখক, একজন ভীতিকর শিক্ষক।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩০
১৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত খারাপ, তবে নিমন্ত্রণ পত্র ভালো

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩৫



দুই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে, প্রবেশও করতে দেয়নি। তারপরও ঘোষণা দিলেন - আবার আমন্ত্রণ পেলে যাবেন।

ভারতবিরোধী কথা বলা ছিলো তার রাজনৈতিক স্ট্যান্ড পয়েণ্ট, কারো কাছে নতি স্বীকার করবো... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×