somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগুন জ্বলে কেন: শিশুবুদ্ধি, পুরাণ এবং আমাদের শিক্ষা

২০ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বার্ট্রান্ড রাসেল লিখেছিলেন: "ধর্মের ভিত্তি ভয়। অজানার ভয়, পরাজয়ের ভয়, মৃত্যুর ভয়। ভয় থেকে নিষ্ঠুরতা জন্মে। তাই নিষ্ঠুরতা আর ধর্ম পাশাপাশি চলে।" রাসেলের সৌভাগ্য যে তিনি এ সময়ের বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক হয়ে জন্মাননি। নিষ্ঠুরতা কাকে বলে আর কত প্রকার, সুযোগ পেলে ধর্মান্ধ মবেরা তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিতেন।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের যে শিক্ষিকা চাকরিচ্যুত হয়েছেন, তিনি নাকি সামাজিক ইতিহাস পড়াতেন, যেখানে বিভিন্ন ধর্মের উদ্ভব ও বিকাশ নিয়ে আলোচনা হয়। ভয় থেকে যে মানুষ অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস করতে শুরু করে, এই ধরনের বিষয় ক্লাসে পড়ানোই তার কাল হলো।

"গাছে গাছে ঘর্ষণে আগুন জ্বলে। জ্বলে বলেই জ্বলে, এই জেনে চুপ করে থাকলে মানুষের বুদ্ধিকে দোষ দেওয়া যেত না। কিন্তু মানুষ ছেলেমানুষের মতো বারবার জিজ্ঞাসা করতে লাগল, ঘর্ষণে আগুন জ্বলে কেন। বুদ্ধির বেগার খাটুনি শুরু হলো। খুব সম্ভব গোড়ায় ছেলেমানুষের মতোই জবাব দিয়েছিল। হয়তো বলেছিল, গাছের মধ্যে একটা রাগী ভূত অদৃশ্যভাবে বাস করে, মার খেলে সে রেগে আগুন হয়ে ওঠে। এই রকম সব উত্তরে মানুষের পুরাণ বোঝাই করা। যাদের শিশুবুদ্ধি কিছুতেই বাড়তে চায় না তারা এই রকম উত্তরকে আঁকড়ে ধরে থাকে। কিন্তু অল্পে সন্তুষ্ট মূঢ়তার মাঝখানেও মানুষের প্রশ্ন বাধা ঠেলে ঠেলে চলে। কাজেই উনুন ধরাবার জন্য আগুন জ্বালতে মানুষকে যত চেষ্টা করতে হয়েছে, তার চেয়ে সে কম চেষ্টা করেনি "আগুন জ্বলে কেন" তার অনাবশ্যক উত্তর বের করতে।" এটা লিখেছিলেন রবীন্দ্রনাথ।

আমাদের দেশে একদল মানুষ আছে যারা পণ করেছে যে তারা কখনোই শিশুবুদ্ধি থেকে বের হবে না। তাদের ধারণা, হাঁড়ি বসানো ও চুলা জ্বালানোর মতো আগুনের ব্যবহার জানলেই যথেষ্ট; আর এটাই শিক্ষার উদ্দেশ্য। গাছের মধ্যে একটা অদৃশ্য রাগী ভূত বাস করে বলেই গাছে গাছে ঘর্ষণে আগুন জ্বলে - এটাই সঠিক। এর বাইরে কোনো প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করলে মব দিয়ে মারধর করা হবে; এমনকি কতলও করা হতে পারে।

প্রাচ্যবিদ ম্যাক্স মূলার বেদের সাথে কান্টের দর্শনের তুলনা করতে গিয়ে লিখেছিলেন: "বেদে আমরা মানব সভ্যতার শৈশব অধ্যয়ন করতে পারি, আর কান্টের দর্শনে আমরা সেই মনের প্রৌঢ়ত্বকে অধ্যয়ন করতে পারি।"

এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, ধর্ম, সমাজ, রাষ্ট্র, অর্থনীতির প্রশ্নগুলো নিয়ে আমরা কি পরিণত মানুষের মতো চিন্তা করব, নাকি শিশুবুদ্ধিতে আটকে থাকব?
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩১
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×