somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জোকস্ অফ দ্যা-ন্যাশান!

২০ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা থেকে কুয়াকাটা যেতে এখন পদ্মা সেতু, পায়রা সেতুসহ ৯–১০টা সেতু পার হতে হয়। ভয়ংকর ব্যাপার! একের পর এক সেতু! মানুষ আর ফেরিতে কষ্ট পায় না, ২৪ ঘণ্টা নষ্ট করে না—এই যে কী সর্বনাশ!

আশির দশকে, আমরা যখন ছাত্র ছিলাম, তখন এসব সেতু ছিল না। তখন কুয়াকাটা থেকে ঢাকায় আসতে ১৮–২০ ঘণ্টা লাগত, কখনো ২৪ ঘণ্টা। মাঝপথে ফেরি নষ্ট, লাইনে রাত কাটানো, পদ্মার পাড়ে অনিশ্চয়তা-এই ছিল জীবনের আসল চলন্ত রোমাঞ্চ। এখন সেই রোমাঞ্চ কেড়ে নেওয়া হয়েছে। মাত্র ৬ ঘণ্টায় ঢাকা! কি লজ্জা, কি লজ্জা !

উপদেষ্টা মহোদয়ের ঐতিহাসিক আবিষ্কার অনুযায়ী, শুধু পদ্মা সেতুর কারণেই যদি চালের দাম ২০ টাকা বেড়ে যায়, তাহলে কুয়াকাটা থেকে ঢাকায় আসার পথে থাকা ৯–১০টা সেতুর জন্য চালের দাম কমপক্ষে ২০০ টাকা হওয়া উচিত ছিল। বাজারে তো এখনো ৬০ টাকায় চাল পাওয়া যায়-এটা তো রীতিমত জাতীয় ষড়যন্ত্র!

এই সেতুগুলো না থাকলে আজ আমরা ১০ টাকায় চাল খেতাম, আহা কি আফসোস, ফেরিতে বসে পচা ডাল আর ভাগ্য ভরসায় জীবন কাটাতাম। কৃষক মাঠে ফসল ফলাত না, ট্রাক আটকে থাকত, পণ্য পৌঁছাত না—কিন্তু চাল হতো সস্তা! অর্থনীতি ধ্বংস, কিন্তু যুক্তি অটুট!

তাই আমি ধিক্কার জানাই শেখ হাসিনাকে-এত সেতু বানানোর জন্য। ধিক্কার জানাই খালেদা জিয়া ও এরশাদকেও-আপনারাও কম যান না। একটার পর একটা সেতু, সড়ক, মহাসড়ক বানিয়ে দেশটাকে নরক করে এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে মানুষ সময় বাঁচায়, উৎপাদন বাড়ায়, জীবন সহজ করে ফেলে। এ আবার কেমন রাষ্ট্রচিন্তা?

কে আপনাদের বলেছিল এসব বানাতে? দেশের উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা লাগে-এই ভয়ংকর ভুল ধারণা আপনাদের মাথায় ঢুকলো কীভাবে? একটু আগে যদি এই উপদেষ্টা মহোদয়ের সঙ্গে পরামর্শ করতেন, তাহলে হয়তো এখনো আমরা গরুর গাড়িতে চড়ে, নৌকায় ভেসে, চাল ৫ টাকায় কিনে সুখে থাকতাম।

জোকস apart- এই মানুষটার কি সত্যিই কেউ নেই? কোনো মুরুব্বি, কোনো সহকর্মী, কোনো বন্ধু? অন্তত অফিসে চা খাওয়ার সময় কেউ তো বলতে পারতো- “ভাই, এই কথাটা টিভিতে না বললেও চলে।”

কারণ সমস্যা মতামতে না। সমস্যা হলো অজ্ঞতাকে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করা। আর সেটাই যখন রাষ্ট্রের উপদেষ্টার মুখ থেকে আসে, তখন সেটা আর কৌতুক থাকে না—তা হয়ে ওঠে জাতীয় দুর্ভাগ্য।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০৩
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহর সুন্নাত কি? এর বিধান কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই মার্চ, ২০২৬ রাত ১:০৫



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা... ...বাকিটুকু পড়ুন

দেশের ভেতরে আরেক দেশ: জঙ্গল সলিমপুরের অন্ধকার বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

বাংলাদেশের ভেতরেই এমন কিছু এলাকা আছে, যেগুলোকে অনেকেই আড়ালে–আবডালে “দেশের ভেতরে আরেক দেশ” বলে উল্লেখ করেন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর তারই একটি উদাহরণ। দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি এই অঞ্চলটি... ...বাকিটুকু পড়ুন

এনসিপি কেন পারল না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই মার্চ, ২০২৬ রাত ৮:১৬


প্রশ্নটা শুনতে বেশ ভারী আর দার্শনিক ঠেকছে, তাই না? সোশ্যাল মিডিয়ার ইনটেলেকচুয়াল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের গম্ভীর প্রফেসর , সবাই ইদানীং কপালে ভাঁজ ফেলে এই এক প্রশ্নই করছেন। নেপালের... ...বাকিটুকু পড়ুন

"ইরান গাজা নয়" - অরুন্ধতী রয়, (মার্চ ৯, ২০২৬)

লিখেছেন সাজিদ উল হক আবির, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১২:০৬


ছবিসূত্র

আমার কিছু বলার আছে - কারণ আমি আমার মায়ের মেয়ে, এবং বুক চিতিয়ে কাঁধ সোজা করে দাঁড়িয়ে এই কথাগুলো বলার গভীর প্রয়োজন এই মুহূর্তে আমি বোধ করছি। সমগ্র পৃথিবীকে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি চান আপনার মৃত্যুর পরে সামুর ব্লগাররা আপনাকে স্মরণ করুক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:৫৯

আমাদের একজন ব্লগার মারা গিয়েছেন। কিন্তু, কেন যেন সামু'র প্রথম পৃষ্ঠায় শোকের কোন চিহ্ন দেখছি না! তাঁর সম্মানে কি অন্তৎঃ কিছু দিনের জন্যে সামুর ব্যানারে একটু পরিবর্তন আনা যেতো না?!... ...বাকিটুকু পড়ুন

×