আমার আর আমার জমজ ভাই আদরের জন্ম ১৯৯০ সালে। সারাদেশজুড়ে তখন স্বৈরাচারবিরোধী সংগ্রামের উত্তাল হাওয়া বয়ে যাচ্ছে। প্রতিদিনই কোথাও না কোথাও স্বৈরাচারবিরোধী সভা-সমাবেশ চলছেই। দেশের জন্য এ রকম ক্রান্তিলগ্নে গণপ্রতিরোধের ধাক্কায় দূর্বল এরশাদ সরকারের মত ভগ্নস্বাস্থ নিয়ে আমাদের দুজনের জন্ম । জন্মের পরপরই ইন্টেনসিভ কেয়ারে স্থানান্তরিত করা হয় আমাদের। পরে অবশ্য অবস্থার উন্নতি হলে আমাদের বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু দেশের পরিস্থিতির সাথে সাথে আমাদের স্বাস্থ্যও আবার খারাপ হতে থাকে। একসাথে জন্ডিস ও ডায়রিয়ায় আমাদের অবস্থা যখন গুরুতর, ঠিক সেদিনই সামরিক জান্তার পেটোয়া বাহিনীর হাতে নিহত হন ডাক্তার মিলন। সারাদেশ তখন অচল হয়ে পড়লো। রাস্তায় রাস্তায় বিক্ষোভ-সংঘাত, আমাদের নিয়ে হাসপাতালে পৌছানোই দুষ্কর হয়ে উঠে। কোনো বেবিটেক্সিই রাস্তায় নামতে চায়না। হাতে পায়ে ধরে এক দয়াপরবশ ড্রাইভারকে রাজি করানো যায়। রাস্তায় বিক্ষোভকারিরা ২-৩ বার আটকালেও পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে শর্টকাটের সন্ধান দিয়ে দ্রুত ছেড়ে দেয়। কোনো রকমে হাসপাতালে পৌছেই আরেক বিপদ। এক তরুণ ডাক্তার এসেই অণল বর্ষন করলেন, “আপনারা কেন এসেছেন? জানেন না আমাদের ডক্টর মিলন শহীদ হয়েছেন, আমরা কর্মবিরতি ঘোষনা করেছি। আপনারা চলে যান!” এই বলে উনি চলে যেতে লাগলেন।
আম্মা তাকে পিছন থেকে ডাক দিয়ে বললেন,“এক্সকিউজ মি, আমার দুটি কথা শুনবেন?”
ডাক্তারটি ফিরে আসলেন, “বলুন।”
“আচ্ছা আজকে স্বৈরাচারের হাত থেকে লাখো মানুষের প্রাণ রক্ষা করার জন্য ডাঃ মিলন জীবণ দিলেন, তার আদর্শ কি আপনাকে এই শিক্ষা দেয় যে তার মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য দুটি নিষ্পাপ শিশুর প্রাণ চলে যাক? আর তাই যদি সত্য হয়, তাহলে এরকম চিকিৎসকের চিকিৎসার কোন প্রয়োজন নেই” এবার আব্বা-আম্মা আমাদেরকে নিয়ে প্রস্থানোদ্যত হলেন।
কিছুদুর যেতেই ডাক পড়লো,“প্লিজ আপনারা বাচ্চাদুটোকে নিয়ে ইমার্জেন্সীর দিকে একটু আসবেন?”
আল্লাহর অশেষ কৃপায় সে দফাও বেচে গেলাম।
প্রতিবাদ হবেই তবে অযথাযথ পক্ষকে কষ্ট ও ভোগান্তিতে ফেলে নয়!
বিষয়: ইন্টার্নি ডাক্তারদের কর্মবিরতি ও আন্দোলনের বিবর্তন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন
সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের শাহেদ জামাল- ৯৯

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন
মাইনকা চিপা

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।