somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট খোলা চিঠি ৩

১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আস সালামু আলাইকুম, মাননীয় প্রধানমন্ত্রী। এ অধম গোলাম আজকেও আপনাকে বিরক্ত করছি । মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের কৃষি উন্নয়নের যে পরিকল্পনা ও আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন তা যথার্থই হয়েছে। বিশ্ব খাদ্য কর্মকর্তাদের মতে বিশ্বে খাদ্য সংকট দেখা দিবে। তাই খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য কৃষি জমির এক ইঞ্চিও যেন অনাবাদি না থাকে; আপনার এই আদেশ বাস্তবায়নে ডিসি, টিএনও, চেয়ারম্যান ও মেম্বারদেরকে তদারকি ও রিপোর্টিং এর দায়িত্ব দেন। করোনা মোকাবেলায় ডাক্তার, নার্স ও তাদের সহযোগীদের সেবায় নিয়োজিত করতে বীমার প্যাকেজের মান আরো বাড়িয়ে দিতে পারেন। কারণ, করোনা রোগীদের সেবায় অনেক ঝুঁকি আছে। তাছাড়া এতে ক্ষতিগ্রস্থদের সংখ্যা খুব বেশি হবে বলে মনে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির সংকটে আমাদের সেনাবাহিনী, পুলিশ, ও RAB, সর্বদাই ঝাঁপিয়ে পড়ে। করোনা ঝুঁকিতে তারাও আছে । তাই তাদের দিকেও বিশেষ খেয়াল রাখা দরকার। ইতিমধ্যে পুলিশের কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী, এখন ধর্ম বিষয়ে কিছু কথা। আগের চিঠিতে বলছিলাম- সংসদে ধর্ম বিষয়ে আপনার সাহসীক, সত্য ও সুস্পষ্ট কথাগুলো অত্যন্ত সুন্দর হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী- ধর্ম সকলের জন্য। কারণ, এটা সৃষ্টিকর্তা আল্লাহ পাকের বিধান। সকলকেই মরনের পরে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। এ জন্য ধর্ম পালনের মাধ্যমে আল্লাহ পাকের প্রিয়ভাজন হতে হবে। এর কোন বিকল্প নেই। স্বাভাবিকভাবেই আগে ধর্মকে সঠিকভাবে জানতে হবে। আন্তাজে বা শুধুমাত্র অনুমান করে ধর্ম পালন করলে তাতে কোন লাভ নেই। এটা হবে নিছক বেহুদা কাজ। প্রশ্ন হলো- ধর্ম সঠিকভাবে জানার উপায় কি? এ ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন," নিশ্চয়ই আমি অধিকাংশ মানুষ ও জ্বীন দ্বারা জাহান্নাম পরিপূর্ণ করব। যাদের আমি অন্তঃকরণ (কলব) দিয়েছি কিন্তু কলব দ্বারা চিন্তা ভাবনা করে না; যাদের চোখ দিয়েছি কিন্তু চোখ দ্বারা দেখেও দেখে নাই্; যাদের কান দিয়েছি কিন্তু কান দিয়ে শুনেও শুনে না; এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট । এরা উদাসীন।" কাজেই মাননীয় প্রধানমন্ত্রী- প্রত্যেককেই আল্লাহ প্রদত্ত অন্তঃকরণ বা কলব, চোখ ও কান খাটিয়ে সঠিক ধর্ম চিনে নিতে হবে। এটাই প্রত্যেক মানুষের আসল কিতাব। আবার এই তিনটা জিনিসের সঠিক ব্যবহারের মাধ্যমেই যে একেবারে সবাই সব জেনে যাবে তা নয়। আল্লাহ পাক বলেছেন," আল্লাহ যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন, এবং যাকে এই বিশেষ জ্ঞান দান করেন সে অফুরন্ত কল্যানকর জিনিস প্রাপ্ত হয়।" শুধু কোরআন ও হাদিস পড়লেই যে কোন লোক কোরআন হাদিস বুঝে ফেলবে এটা নয়। সঠিক ধর্ম চিনা, জানা ও বুঝার জন্য প্রয়োজন চোখ, কান, অন্তঃকরণ ও আল্লাহ পাকের দয়া। মাননীয় প্রধানমন্ত্রী- আল্লাহ পাকের এই বাণীর আলোকে যদি বর্তমান যুগের আলেম, পীর, হাফেজ, মুফতী, মোফাচ্ছের, মোহাদ্দেস, মাওলানা ওয়াজিন ইত্যাদি ধর্মগুরুদের সম্পর্কে চিন্তা ভাবনা করি তাহলে কি বুঝা যে এরা আল্লাহর পক্ষ থেকে জ্ঞান প্রাপ্ত? যদি তারা আল্লাহর পক্ষ থেকে এলেম প্রাপ্ত হতো তাহলে তাদের মধ্যে আকাশ পাতাল মতপার্থক্য হতো না। তারা নিছক পড়া শুনা করে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে। যে কোন ব্যাক্তি পড়া শুনা করে কোরআন হাদিসের জ্ঞান লাভ করতে পারে। এতে কোন নতুনত্ব বা চমক নাই। এর অর্থ এই নয় যে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। বর্তমান যুগের আলেম ওলামা, পীর বুজুর্গ, মুফতী মাওলানা, মোহাদ্দেস মোফাচ্ছের, হাফেজ কারী ইত্যাদি ধর্মগুরুদের সাথে আমাদের শেষ নবী ও তার সাহাবীগনের সাথে কোন মিল আছে কি? তাদের মধ্যে যে ঐক্য, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সহযোগিতা, ত্যাগ , মিল, মহব্বত, সততা, ন্যায়পরায়নতা, খোদাভীতি ছিল তা কি এ যুগের আলেম ওলামাদের মধ্যে আছে? তারা ছিল এক নেতার অধীন ও এক দলভূক্ত। আজ আমাদের আলেম ওলামাগণ শত শত দলে ও মতে বিভক্ত । কাজেই বর্তমান যুগের আলেম ওলামাদের সঙ্গে শেষ নবী হযরত মুহাম্মদ (সঃ) ও তার সাহাবীগনের সাথে কোন মিল নেই। চোখ নাক বন্ধ করে যে কোন একজন আলেম বা পীরের অনুসরণ করলেই মুক্তি মিলবে না। আল্লাহকে পাওয়ার জন্য খুব চীন্তা ভাবনার অবশ্যই প্রয়োজন রয়েছে। এ ব্যাপারে আল্লাহ পাক ইচ্ছা করলে পরবর্তীতে আলোচনা করার আশি করি।
মাননীয় প্রধানমন্ত্রী, এ অধম গোলাম আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা প্রার্থনা করছি। আজকের মত এখানেই শেষ করছি। ভাল থাকুন, সুস্থ থাকুন। ঈমান আমানের সাথে থাকুন, আমিন

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন
সেক্রেটারি
বাংলাদেশ বিশ্ব শান্তি আহবায়ক সমিতি


খোলা চিঠি ১

খোলা চিঠি ২





সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:১৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×