বউ কাব্য
১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
মা বলে বউয়ের ভেড়া
বউ বলে বলদ
জানিনি কোথায় গলদ//
২.
আমার বউ
আমায় পেয়ে অভিভূত
আমি তার বশীভূত//
৩.
বউ আছে স্বর্গে
আমি তার সংগে থেকেও
আছি যেন মর্গে//
৪.
বউকে বলি-
আমি বাঁশি হই
তুমি সুর হও,
বউ বলে¬- দূর হও//
৫.
হায়রে আমার বরাত
বউয়ের মুখ যেন
স’মিলের করাত//
৬.
বউ আমার নাইস
কখনো হট
কখনো আইস//
৭.
বউকে বলি-
কম খাও হইও না আর মোটা
বউ বলে-
দিওনাতো ভাতের খোটা//
৮.
বউকে নিয়ে যাই চাইনিজে
আমাকে দেয় স্যুপের বাটি
ফ্রায়েড চিকেন খায় নিজে//
৯.
বউ আমার লক্ষী
আস্তে বকে
জানে না কাকপক্ষী
১০.
তবুও আছি বেশ
শুধু পাকছে মাথার কেশ//
পূনশ্চ: উল্লেখিত পংক্তি গুলো লেখকের অলস মস্তিষ্কপ্রসূত কাল্পনিক অনুভব মাত্র । কেউ নিজের দাম্পত্য জীবনের বাস্তবতার সঙ্গে এর মিল খুঁজে পেলে সে দায় একান্তই তার নিজের ।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিন্নাহর সেই ভাষণ সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুন