মন্দ ছেলে
২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি না হয় মন্দ ছেলে
অগোছালো বাউন্ডুলে
তবু কেন উতলা হোস
আমার গায়ের গন্ধ পেলে
বেনী ধরে টান দিলেই
ইতর অসভ্য বলে যাস
কুসুম কুসুম আদর পেলে
মোমের মতো গলে যাস
মন্দ ছেলের সঙ্গ পেতে
যত্ন করে পাতিস ফাঁদ
তার অধরে ওষ্ঠ রেখে
চোখ মুদে নিস নোনতা স্বাদ
আমি না হয় মন্দ ছেলে
অগোছালো বাউন্ডুলে
তবু কেন উৎকীর্ণ হোস
আমার পায়ের শব্দ পেলে
মন্দ ছেলে জেনেও তবু
বিলি কাটিস নষ্ট চুলে
লোক নিন্দা ভুলে গিয়ে
নিজেকে ঠিকই দিসতো খুলে
একটু খানি ছুঁয়ে দিলেই
রঙ লাগে তোর চিবুকে
লজ্জা শরমের মাথা খেয়ে
লুটিয়ে পড়িস এই বুকে
আমি না হয় মন্দ ছেলে
আমার প্রেমে বিষ
মন্দ ছেলের নষ্ট প্রেমে
কেনো পুড়িস অহর্নিশ?
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ৯:৪৮

তোমাকে শুধু একটিবার দেখতে বড় ইচ্ছে করে
ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিলাম
বন্ধ চোখের অন্ধকারে তোমায় যেন দেখতে পেলাম
জড়িয়ে নিলে ইচ্ছে ঘুড়ি
আলতো হাতের মৃদু ঘায়ে ছিড়লো সূতো পথ হারাল
তোমার কাছে রয়ে গেল
দৃষ্টিপ্রদীপ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
◆ ভূমিকা: এক...
...বাকিটুকু পড়ুন
আশি ও নব্বইয়ের দশকে জন্ম নেওয়া বিশাল এক প্রজন্মের শৈশব, কৈশোর আর বেড়ে ওঠার গল্পে জড়িয়ে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নব্বইয়ের দশকে ভারতীয় অ্যাকশন সিনেমার একচ্ছত্র আধিপত্যের বিপরীতে...
...বাকিটুকু পড়ুন
২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুন