somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক কাপ চা এবং অম্ল-মধুর শীত কড়চা//

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হায় শীত! কি কুৎসিত ! কিন্তু কারো কারো জন্য যেন ঠিক বিপরীত। বিশেষ করে সদ্য বিবাহিতদের ক্ষেত্রে। শীতের দিনের সব উষ্ণতা লুকিয়ে থাকে বুঝি নব দম্পতিদের কম্বলের নিচে। এই জন্যই হয়তো শীতের দিন বিয়ে-সাদীর হিড়িক পড়ে যায়। তবে শীতের রাতে কম্বলের নিচে নবদম্পতিতে 'উষ্ণতা বিনিময়' যতোই আনন্দদায়ক হোক, প্রত্যুষে গোসল করার কথা মনে পড়লে সব আনন্দ ম্লান হয়ে যায়।

প্রেমিক/প্রেমিকারাও শীত উপভোগ করে। এক চাদরে দুজন জড়াজড়ি করে হাঁটছে, আহা কী রোমান্টিক ! সত্তুরের দশকের একটি জনপ্রিয় সিনেমার গান এবং দৃশ্য ছিল এমন, ববিতা শীতে কাঁপার ভান করছে আর গাইছে, আমার শীত শীত লাগেরে বড়ো শীত শীত লাগে.....। জ্বলন্ত আগুনের পাশে বসে নায়ক উজ্জল বলছে, আমার কাছে আগুন আছে কাছে আয় না। কী ইঙ্গিতপূর্ণ রোমান্টিক আহ্বান!

একসময় শীতের দিনের অন্যতম অনুষঙ্গ ছিল শীতের পিঠা আর খেঁজুরের রস। গ্রামীন জনপদে এখনো হয়তো আছে। কিন্তু নাগরিক জীবনে এই দুটি জিনিস দুরাশা। শহরের মানুষ পিঠা খেতে হলে ফুটপাতে দাঁড়িয়ে যায় নয়তো চলে যায় গ্রামে, শ্বশুরবাড়ি।
সোনা বউয়ের কাঁপা হাতের ভাঁপা পিঠা আহা কি মজা। তবে ইদানীং শহরেও 'পিঠা ঘর' নামের কিছু দোকান খুঁজে পাওয়া যায়।

তবে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের জন্য শীত যতোই রোমান্টিক এবং উপভোগ্য হোক না কেন, গরীব মানুষ বিশেষ করে ছিন্নমূল মানুষগুলোর জন্য শীত যেন এক মূর্তমান অভিশাপ। আসুন আমরা এই প্রচন্ড শীতের তীব্রতায় তাদের মাঝে কিছু উষ্ণতা বিতরণ করি। সাধ্যমতো শীতবস্ত্র দান করি। এভাবে আমাদের হৃদয়ে উত্তাপ ছড়িয়ে দেই শীতার্ত মানুষের হৃদয়ে। মানুষের প্রতি হই আন্তরিক, হই মানবিক।

ভাবছি সারা বছর যারা 'হট' থাকে সেইসব স্বল্প বসনা নারীদের কথা। এই শীতে তারা কি একটু 'কুল' হয়? সংক্ষিপ্ত পোষাকে অভ্যস্ত শরীরে কালারফুল কাপড়ের বস্তা পরে কি 'বিউটিফুল' হয়? তবে শীত কিন্তু প্রেমিক-প্রেমিকাকে ঘনিষ্ঠ হতে সাহায্য করে। একটু গা ঘেঁষাঘেষি করে দাঁড়ালে, আদর করে জড়িয়ে ধরলে শীতার্ত প্রেমিকা কিন্তু খুব একটা মাইন্ড করে না। উষ্ণতা বলে কথা। আর গা হিম করা শীতে কে না উষ্ণতা চায়!

'এই শীতার্ত রাতে
তুমি মায়া জড়ানো হাতে
আমায় কিছু উষ্ণতা দিও
চাদরে জড়িয়ে রেখে, অধরে অধর মেখে
কুসুম কুসুম ভালোবাসাও দিও...।'
আহা...
যতোই দীর্ঘ হোক শীতার্ত রাত
ততোই উষ্ণ হোক তোমার হাত//


শীত রাতে শীতে জুবুথুবু হয়ে কী বোর্ডে আঙুল চালিয়ে এই লেখাটি লিখছি, আর ওপরের পংক্তিগুলো ভাবছি, ঠিক সেই মুহুর্তে আমার 'সে' দিয়ে গেলো ধোয়া ওঠা এক কাপ চা। আহা, এইতো ভালোবাসা! এইতো উষ্ণতা !
চায়ের কাপে চুমুক দিতে দিতে সহসা আমার মনে এই ভাবটির উদয় হলো, 'জীবন যেন অন্ধকার কোন শীতের রাতে জ্বলন্ত আগুনের পাশে মুখোমুখি বসে বলা কোন ছোট গল্প কিংবা 'এক কাপ চা', চুমুক দিতে দিতেই হঠাৎ শেষ হয়ে যায়...।
অতঃপর...

শীতার্ত নগরের ধূলোয় ধুসরিত আকাশে
উঠে কাতলা মাছের চোখের মতো ময়লা ফ্যাকাসে চাঁদ
আমি সেই ম্লান ঘোলাটে মৃদু আলোতে
নিবেদিত প্রেমিকার মিথ্যা শরীরে মাখি কলঙ্কের অপবাদ//
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:০৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×