আমার স্ত্রী 'অভিভূত', আমি তাঁর বশীভূত
০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংসারের ঘানি
নিত্য আমি টানি
হঠাৎ একদিন
বুকে চিনচিন।
যাই ডাক্তারের কাছে
বলেন, হাঁপানি কি আছে
কিংবা গ্যাস্টিক?
বলি, জানিনা সঠিক।
তাহলেতো হৃদরোগ
কপালে আছে দুর্ভোগ!
খুবই জটিল ব্যারাম
করুন এনজিওগ্রাম।
ঘরে বসে বিশ্রাম
খেলুন লুডু কিংবা ক্যারাম,
উত্তেজনা রক্তচাপের কারণ
তাই ঝগড়াঝাটি বারণ।
স্ত্রীর সঙ্গে সমঝে চলুন
তাঁর সঙ্গে কথা কম যে বলুন।
তিনি যদি কড়াও হোন
অহেতুক চড়াও হোন,
আপনি থাকুন শান্ত।
তিনি যদি শুরু করেন
সরি বলে তাড়াতাড়ি
আপনি দিন ক্ষান্ত।
খাওয়া-দাওয়ায় সাবধান
ভাজা-পোড়া কম খান।
খাবেন না খাসী, খাবেন না গরু
নিয়মিত হাঁটাহাঁটি করে দিন শুরু।
মেনে চললে এই উপদেশ
ভালো থাকবেন, থাকবেন বেশ
করবে না বুকে চিন চিন
বাঁচবেন আপনি বহুদিন
ডাক্তারের কথা শুনে
এখন কথা বলি গুনে গুনে।
স্ত্রীর সব কথায় হা বলি
তাঁর মনের মতো চলি।
বাঁচতে চাই বহুদিন
তাই এখন পরাধীন
তাঁর হাতে নাটাই
কেমনে তাঁরে ঘাটাই!
তাই স্ত্রী এখন অভিভূত
আমি তার বশীভূত/
ফান পোস্ট//
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিন্নাহর সেই ভাষণ সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুন