somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"প্রয়াস"ঃতারুণ্যের নব উচ্ছাস

২৪ শে মে, ২০১৪ ভোর ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারুণ্যের স্বপ্নের পথচলা,প্রয়াসের যাত্রা শুরু হয়েছে।
হ্যা!"প্রয়াসের"কথাই বলছি।
কয়েকজন প্রতিভাবান তরুন স্বপ্ন দেখেছিল,একাকি বিচ্ছিন্নতার পথ ছেড়ে ঐক্যের রজ্জু ধরার।ঐক্যের পথে চলার।
তারা কজন তরুন,তাদের স্বপ্নগুলোর বাস্তবতা কে সামনে রেখে,বাস্তব জগতে তারা বসেছিল।একবার,দুবার,তিনবার।
প্রতিবারই তাদের স্বপ্নের উপাখ্যান ফুটে উঠেছিল একেক রকমের,একেক স্বাধে আস্বাদিত হয়ে।
তারা অনেক প্রতিকূলতা তাদের সামনে দেখতে পেয়েছিল।কিন্তু তারা উঁচু হিম্মত, সৎ সাহস নিয়ে এগিয়েছে।
হৃদয়ের পিজারায় আবদ্ধ থাকা তাদের স্বপ্ন -পাখিকে এবার তারা মুক্তভাবে ছেড়ে দিল বাস্তবতার হাওয়াই।
তাদের স্বপ্নগুলো তুলে ধরলো,অনলাইনে হাজারো ঘুমিয়ে থাকা প্রতিভাবান যুবকের সামনে।
স্বপ্নগুলোর কিচির-মিচির সুমধুর আওয়াজ-উপস্থাপনা, জাগিয়ে দিল অন্যসব তরুণদের ঘুমিয়ে থাকা প্রতিভা-পাখিকে।
সবদিক থেকে আওয়াজ উঠলো,সাজ সাজ রব এল,এক হতে চাই আমরা।ঐক্য-বটমূলের ছায়াতলে আমরা থাকতে চাই।আর নয় বিচ্ছিন্নতার কাম্য।
তাদের স্বপ্ননের ব্যাখ্যা,চেতনার আখ্যা,আবেগের ভেদ এবং ভবিষ্যত পরিকল্পনাকে সবার সামনে উপস্থাপনার জন্য একটি মুহুর্ত তারা নির্ধারণ করল।
হ্যা,আজ ছিল সেই স্বপ্নের ব্যাখ্যা আর মিলনের সেই ঘনমুহূর্ত।
২

মাসউদুর রহমান, মাহবুব মাহদি, আরিফ রাজা,জুবায়ের, জাকারিয়া,মুরতাকি,ফজলু,আবু বাকার,তানভীর সহ কয়েকজন তরুণের বিরতিহীন অদম্য চেষ্টায় আজ অনুষ্ঠিত হল বহুল প্রতিক্ষিত স্বপ্নবাজ অনলাইন তরুনদের মিলনমেলা।
প্রতিভাবান তরুন আলা-উদ্দীনের সুমধুর কন্ঠে ওহী গ্রন্থ আল-কোর'আনের তিলাওয়াত, নাশিদের মনকাড়া সঙ্গীত,তালহার চমৎকার উপস্থাপনার মধ্য দিয়েই শুরু এই স্বপ্নমেলার।
তিনপর্বের এই অনুষ্ঠান শুরু হয়,প্রথমে পরিচয় পর্ব দিয়ে।
অনলাইনে এতদিন সবাই ছিল অদৃশ্যের পরিচিত।আজ সবাই হয়ে গেল সাদৃশ্যের পরিচিত।
আহ!কী মধুর মিলন!
তানভীরের যাদুময় উপস্থাপনায় শুরু হয় দিতীয় পর্ব।তারুণ্যের অহংকার ফজলুর বুদ্ধিবৃত্তিক বক্তব্য আলোড়ন সৃষ্টি করেছিল শ্রোতা মহলে।মাহবুব বিন আব্দুর রাউফের জালানময়ী বক্তব্য শ্রোতা মহলে বেশ সামদৃত হয়েছে।সুলতান মাহমুদের বক্তব্যে প্রভাবিত হয়েছে তরুন সমাজ।
উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির ভাইয় অনেক উৎসাহ দিয়েছেন স্বপ্নীল তরুনদেরকে।সেই সাথে স্কুল-কলেজের তরুনদেরকেও এই মহতি উদ্দোগে একিভূত করতে পরামর্শ দেন তিনি।
বিশিষ্ট সাংবাদিক কামরুল ভাইয়ের বক্তব্য তরুণদেরকে বেশ উৎসাহিত করেছে।
প্রধান অথিতির বক্তব্যে লেখক ও গবেষক মাওলানা জাকারিয়া নোমান তরুণদেরকে সব ধরনের সংকীর্ণতাকে ছেড়ে এই পথে ঐক্যবদ্ধ্যভাবে এগুনোর উপদেশ দেন।সত্য এবং ন্যায়ের পথে অবিচল থাকার পপরামর্শও তিনি তরুনদেরকে দেন।
প্রতিভাবান তরুনদের ফেইসবুক গ্রুপ "প্রয়াস"এর শুভযাত্রা লক্ষ্য এবং উদ্দ্যেশ্য নিয়ে গুরুগম্ভীর আলোচনাও সেখানে হয়।
সর্বশেষ মাসউদুর রহমান চৌধুরীর সরল উপস্থাপনায় তৃতীয় পর্ব মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।সেখানে তরুণরা তাদের অনলাইন জগতে ঘটে যাওয়া ভিবিন্ন ঘটনা শুনিয়ে প্রভাবিত করেন শ্রোতামন্ডলীকে।
মিলনমেলার মুহুর্তের আপডেট দিতে অনলাইনে ব্যাস্ত সময় কাটিয়েছিলেন মুরতাকি,আযীয, কালিমুল্লাহ'রা।
ক্যামেরার ক্লীক ক্লীক শব্দ দিয়ে অকারনেও সবাইকে হাসিমুখে রেখেছিলেন ওবাইদুল্লাহ ভাই,আবু বাকার,মাহদি ভাই।
সব শেষে উপস্থিতিদেরকে মিষ্টিমুখ করতে ভুললেন না আয়োজকগ্ণ।
দুর-দুরান্ত থেকে অনেক বন্ধুও এসেছিল এই মোহনায়।
সবমিলিয়ে আজকের এই সময়টি আনন্দময় এবং স্মৃতিময় হয়ে থাকবে........
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×