somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ মনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছে হায় বিনা কারনে...

২৪ শে জুন, ২০০৯ রাত ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনে দিনে মূল্য বিনে,
সে যে আমায় নিল কিনে...
এ মনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছে হায়
বিনা কারনে...

হায়রে...এরকম গান যদি কেউ আমার জন্য কখনও গাইত...ভেবেই খালি আফসুস খাই...আমরা মোটামুটি কাছাকাছি বয়েসের চার খালাতো বোন, আররা সবাইই গান পাগলা, আর আমাদের চার জনেরই মনের গোপন একটা ইচ্ছা যে আমাদের বর আমাদের গান শুনাবে...একজন তো বলেই বসেছে যে যত ঝগড়াই হোক না কেন শ্রীকান্তের মত এমন মসৃন গলায় যদি এক লাইন গানও তার বর তার জন্য গায় তাহলে সে সব ভুলে যাবে...আমার এক বোন ইংলিশ মিডিয়ামের, ও আমাদের বাকি ৩জনের মত শ্রীকান্ত প্রেমে পাগল না হলেও ওর কাছে জোশুয়া র‌্যাডিন বা রিচার্ড মার্ক্স ধরনের মানুষও একই রকম আবেদনময়। আমি নিজেও বহুদিন গান শিখেছি। বাফা আমার মত গাধা পিটিয়ে ঘোড়া বানাতে না পারলেও আমার গান শোনার কানটাকে তৈরী করে দিয়েছে, এখন আম্মু যখন টিভিতে বিবিধ গানের অনুষ্ঠান দেখে তখন অন্য রুমে যাবার মাঝপথে থেমে বিজ্ঞের মত এর ওর তাল বা লয়ের ভুল ধরিয়ে দিতে বেশ লাগে!...আমার অনেক ভাগ্য যে টিভি ওয়েব ক্যাম না, তা হলে যাদেরকে আমি এভাবে তুলোধনা করেছি তারা দাঁত খিচিয়ে আমাকে রাস্তা চিনিয়ে দিত...মাঝে মাঝে যখন নিজের মনে গুনগুনিয়ে উঠি তখন অনেক সময় নিজের বেসুরো গলার আওয়াজে চমকানো মনটাকে প্রবোধ দেই এই বলে যে অনার্সটা খালি শেষ হোক, আবার আমি বাফাতে ভর্তি হয়ে গান শিখব...:|

আমি আর আমার বোন শিখতাম রবিদাদুর গান মেজর হিসেবে আর উচ্চাংগসঙ্গীত মাইনর হিসেবে। বুড়ো দাদুতো মাশাল্লাহ সব অনুভূতি নিয়ে গান লিখে ফাটিয়ে দিয়েছে! কিন্তু আমাকে টানতো উচ্চাংগসঙ্গীত...বিভিন্ন সময়ের বিভিন্ন রাগ আমার মনে যে সুরের মায়াজাল তৈরী করত তা এখনও কাটেনি...সবচেয়ে বড় ব্যাপার হল বিশাল বিশাল বারো চোদ্দ ষোল মাত্রার তানগুলিকে কোনও মানুষের তৈরী মনে হতনা, কেমন যেন অলৌকিক লাগত...সবচেয়ে মজার কথা হল যে আমি তিন বছর বাফাতে গান শিখেছি এই তিনবছরে খুব কম দিনই সমস্বরে গান গাওয়া শেষ হবার পরে যখন একে একে গান ধরা হয় তখন আমাকে দিয়ে কেউ গাওয়াতে পেরেছে...যখনি আমাকে বলা হত যে এবার তুমি গাও, আমি বলতাম, 'আমার গলা ভাঙ্গা।' আমার নাম হয়ে গিয়েছিল জাপান, কারন ক্রমাগত ভূমিকম্পে আমার গলা ঠিক হতেনা হতেই আবার ভেঙ্গে যেত। খুব রাগ হত তখন। কিন্তু তাও সবসময় খুব লাফিয়ে বেড়ানো আমি যাকে আবৃত্তি বা নাচের স্কুলে না বলতেই ঝাপিয়ে পড়ত, গান গাবার কথা আসলে মিইয়ে যেত ন্যাতানো মুড়ির মত। গান আমার স্বত্ত্বা, আমি শুধু আমার জন্যেই গাই, সেখানে রুমভরা মানুষের সামনে গান গাইতে গিয়ে কোনও ভুল করে ফেললে কেউ যদি আমাকে কিছু বলে তাহলে সেই দুঃখে বিবাগী হতে চাইনা দেখেই কখনই ম্যাডামের হাজার অনুরোধেও আমি মুখ খুলিনি...:| যায় যাক প্রাণ, আমার সম্মান আমি খোয়াতে পারিনা...:|

[বাফার কথা মনে করে মনটা ভীষণ বিলা হয়ে গেল...তখন পড়তাম ক্লাস নাইনে, জেবনডা কত্ত রঙ্গীন ছেল...এত্তো তাড়াতাড়ি বুড়া হয়ে গেলাম বিশ্বাসই হয়না...মন খারাপ ...:(

আমি জানি আলো আসবেই, আমি সেদিনের অপেক্ষাতেই আছি {আলোকে আনতে আমিইতো এয়ারপোর্টে যাব...:|}]
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০০৯ রাত ২:০৭
৪০টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×