যুদ্ধাপরাধ ট্রাইবুনাল নিয়ে চরম বিপাকে আওয়ামী সরকার। একের পর এক গোপন নাটকের খবর বেড়িয়ে আসছে! স্কাইপি সংলাপ ফাঁস হয়ে যাওয়ার পর বিচারপতি নাসিমের বিদায়। দেশজুড়ে তোলপাড়। বিদেশে সমালোচনার ঝড়। অনেক কষ্টে তারা ঘটনার ধামাচাপা দিতে চেয়েছেন। টেনেটুনে ট্রাইবুনালকে সামনের দিকে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু বিধাতা যে তাদের সাথে নেই। কি আর করা! শেষ রক্ষা বোধহয় আর হচ্ছে না! এবার বোমা ফাটালেন বিচারপতি জহির। নিরাবতা ভেংগে তিনি শেষ পর্যন্ত অকোপটে স্বীকার করে নিলেন ”তাকে সরকার পদত্যাগে বাধ্য করেছে!” তিনি সাংবাদিকের কাছে এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে বলেন: “উপরের নির্দেশ বাস্তবায়নের জন্যই আমি পদত্যাগ করেছি”, অথচ এই দাবিই জামায়াত আইনজীবিরা দীর্ঘদিন ধরে করে আসছিল। আর আমাদের আইনমন্ত্রি সাহেব মিথ্যে কথা বলে বাংলার সহজ সরল মানুষগুলোকে ধোকা দিয়ে আসছিলেন।
বিচারপতি জহির শুধু এই বলে ক্ষান্ত হননি। তিনি অবলিলায় প্রকাশ করে দেন যে সাঈদীর মামলায় পুলিশের কাছে দেয়া বক্তব্য স্বাক্ষ্য হিসেবে নেয়া হবে কিনা সেই বিষয়ে বিচারপতি নিজামুল হক নাসিমের সাথে তার মতোবিরোধ সৃষ্টি হয় । ট্রাইবুনালে আসামীপক্ষের দেখানো টিভি রিপোর্ট থেকেও তিনি বুঝতে পেরেছেন, এটি পুলিশের মনগড়া! বিচারপতি নাসিম ক্ষুব্ধ হয়ে ওঠেন তার প্রতি। আইনমন্ত্রি এরপরই অনেকটা তড়িঘড়ি করে জহিরকে পদত্যাগের নির্দেশ দেন। তিনি আরো বলেছেন, পুলিশের কাছে দেয়া ১৬ জনের বক্তব্যকে স্বাক্ষ্য হিসেবে নেয়ার আদেশ নজিরবিহীন, সারা পৃথিবীতে এরকম কোথাও হয়নি। এছাড়াও তিনি অভিযোড় করেন গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের ক্ষেত্রেও এটিএম ফজলে কবির ও তার কোন পরামর্শ গ্রহণ করেননি বিচারপতি নাসিম ।
সবচেয়ে গুরত্বপূর্ণ বিষয় হলো তিনি ন্যায্য বিচার করতেন এবং বিভক্ত রায় হতে পারে এই আশঙ্কা থেকে তাকে সরিয়ে দেয়া হয়েছে বলে অকোপটে স্বীকার করেন বিচারপতি জহির। অস্ত্র এখন জামায়াত আইনজীবিদের হাতে। এবার দেখবো কিভবে আইনমন্ত্রি পালায়। আর কত প্রমাণ লাগবে এই ট্রাইবুনাল একটা নাটক মাত্র!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




