somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম সংকটের অভিনব প্রতিবাদ !!

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের তীব্র সংকটের অভিনব প্রতিবাদ জানালেন বাংলা বিভাগের এক শিক্ষক। সোমবার তিনি তার শিক্ষার্থীদের কলা ভবনের করিডরে ক্লাস নিয়ে এ অভিনব প্রতিবাদ জানান।
সোমবার সকাল এগারটায় বিভাগের চতুর্থ সেমিস্টারের ক্লাস নিতে গিয়ে অধ্যাপক ড. সৌমিত্র শেখর দেখেন শিক্ষার্থীরা ক্লাসরুমে গাদাগাদি করে বসে আছে। রুমে জায়গা না পেয়ে বাইরে অপেক্ষা করছে অনেকেই। ব্যাপারটা শিক্ষককে ব্যাথিত করল। শিক্ষার্থীরা দাঁড়িয়ে থাকায় তিনি কষ্ট অনুভব করলেন, ক্ষুব্ধ হয়ে তিনি প্রতিবাদের ভাষা খুঁজলেন।
শিক্ষার্থীদেরকে নিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে কলা ভবনের দ্বিতীয় তলায় তাঁর জন্য বরাদ্দকৃত কক্ষের সামনের করিডোরে সবাইকে সুশৃঙ্খলভাবে বসালেন। সেখানেই তিনি শিক্ষার্থীদের এক ঘন্টার একটি ক্লাস নিলেন। কোনো ধরনের মিছিল-মিটিং না করে শান্তিপূর্ণভাবে করিডোরে ক্লাস করে ব্যতিক্রম পন্থায় রুম সংকটের প্রতিবাদ জানালেন সেই শিক্ষক ও তাঁর শিক্ষার্থীরা।
এ ব্যাপারে জিজ্ঞেস করলে অধ্যাপক ড. সৌমিত্র শেখর সাংবাদিকদের বলেন, ক্লাসরুমে প্রবেশ করে দেখলাম শিক্ষার্থীরা ভালভাবে বসতে পারছে না। কেউ কেউ রুমের বাইরে কষ্ট করে দাড়িয়ে আছে। তাই করিডোরে ক্লাস নিলাম। যদি আমাদের জন্য রুমের ব্যবস্থা করা না হয় তবে এভাবেই ক্লাস নিতে থাকব। কলাভবনে রুম সংকটের বিষয়ে তিনি বলেন, কলা ভবনে ক্লাস রুমের যথেষ্ট সংকট রয়েছে। প্রতি বছর যে পরিমাণ শিক্ষার্থী ভর্তি করা হয়, তাদের জন্য সে পরিমাণ জায়গার ব্যবস্থা করা হয় না।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কলা ভবনে ক্লাস রুমের সংকট রয়েছে। তবে খোঁজ করলে ক্লাস নেওয়ার জন্য ফাঁকা কক্ষও পাওয়া যায়। তিনি আরো বলেন, বিভিন্ন সময় নতুন বিভাগ চালু করায় শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। ফলে ক্লাস রুমের ওপরও চাপ বাড়ছে। এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদের সকল বিভাগ তাদের জন্য নির্ধারিত নতুন ভবনে এখনো স্থানান্তরিত হয়নি। বিভাগুলো স্থানান্তরিত হলে বর্তমান পরিস্থিতির উন্নতি হবে।

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ দৈনিক জনকণ্ঠ
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×