কোনো রাজনৈতিক বিশ্লেষন নয়, নয় কোনো অনাকাঙ্খিত আলোচনার উপকরন, এই লেখাটা দেশের এক প্রধানতম কবির জন্মদিনে শুভেচ্ছা জানানো ছাড়া আর কিছু-ই নয়।
আজ কবি আল মাহমুদের জন্মদিন।
আল মাহমুদের সম্পর্কে বলার কিছু নেই। এক কবি, কবিতার জন্য কতটা জীবন খরচ করতে পারেন তার উজ্জ্বলতম নির্দশন আল মাহমুদ। বৈচিত্রময় জীবনের এই কবি তার পুরো জীবনটাকে বাংলা সাহিত্যের বর্ণে বর্ণেই মিশিয়ে দিয়েছেন।
মুক্তিযোদ্ধা হলেও পরবর্তী জীবনে আর্দশিক ছন্দোপতন তাকে বেশ সমালোচিত করেছে। যেটা করার অপেক্ষাও রাখে।
আল মাহমুদ কবি হিসেবে অধিক খ্যাতিমান হলেও আমার মাঝে মাঝে মনে হয় তিনি তার জীবন নষ্ট করেছেন কবিতা লিখে। অসম্ভব ভালো উপন্যাস এবং ছোট গল্প লিখেছেন তিনি। উপমহাদেশ,কাবিলের বোন এবং তার আত্মজীবনী বিচূর্ন আয়নায় কবির মুখ সহ তার ছোট বড় গল্প পড়ে আমি বিমোহিত।
তাই পরিচয় যাই হোক কবি,গল্পকার, উপন্যাসিক সর্বোপরি আল মাহমুদ আল মাহমুদ-ই।
আজ তার জন্মদিনে তার এক গুণমুগ্ধের শুভেচ্ছা রইলো।
কবি আপনি আরো দীর্ঘজীবী হোন।
এখনো আপনার লেখা বহুমাত্রিক। যে ধারাবাহিকতাটা সবার পক্ষে শেষ জীবনে রাখা সম্ভব হয়না।
বিচূর্ণ আয়নার আপনার মুখ নয়, বাংলা সাহিত্যের উজ্জ্বল এবং স্বচ্ছ আয়নাতেই আপনার মুখ ভেসে যাবে অনাধিকাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


