somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কলম আর মলমের প্রিয় গুলিস্তান থেকে ফিরে

১৭ ই জুলাই, ২০০৯ রাত ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবন্ধু স্কোয়ারের একপাশ ঘিরে কয়েকজোড়া কৌতুহলী চোখ। বাচ্চাকাচ্চাগুলো ব্যাপক উৎসাহে লাফাচ্ছে, ওই আউব্বা এইডারে কি কয়?
কমবয়সী বাচ্চাকাচ্চাগুলোর বেশি বয়সী বাপ উত্তর দেয়, এইডা অইতেছে ঝন্না। এইডা থেইক্কা পানি পড়ে। ছিডা ছিডা পানি।
বাচ্চাকাচ্চাদের চেহারায় বিষন্নতার কালো ছাপ পড়ে গেল। তাদের হয়তো 'ছিডা ছিডা পানি' দেখতে ইচ্ছে করছে।
বাচ্চাকাচ্চাদের মা খুজে সে দিকে তাকালাম। তার মুগ্ধতা এখনও যায়নি। সে কথা বলছে না। আর সে হয়তো এটা ধরে নিয়েছে এতো বড় বিষয় নিয়ে কথা বরার বুদ্ধি তার কুলোবে না।
রাস্তা পার হওয়ার সময় একটু সময় করে এটতুকুই বৈচিত্র দেখার সুযোগ হলো।
এরপর আর জানা হলো না এই গুলিস্তানে তাদের আর কী কী দেখার সুযোগ হয়েছে?

এমনি শতশত নবাগত লোকের পদাভারে প্রতিদিন মুখরিত হয় গুলিস্তান। আর এ কারনেই গুলিস্তান এতোটা বৈচিত্রপূর্ণ। গুলিস্তানের আশেপাশে প্রবেশ করতেই প্রথম যে শব্দগুলো ভেসে আসবে। তা হচ্ছে আহবান। আসেন আমাদের গাড়ীর নিকট দেখুন আমাদের মলমগুলো। আবার অন্য দিক থেকে আসেন আমাদের গাড়ীর নিকটা দেখুন আমাদের কলমগুলো। দিনভর মোটামুটি কলম আর মলম বিধৌত অঞ্চল-ই থাকে গুলিস্তান। যারা, জীবন বাচাতে আর জীবন সাজাতে গলা ফাটিয়ে যান। জীবন বাচাতে দ্রুত কার্যকরী মলম আর জীবন সাজাতে কলম নিয়ে আমাদের সেবায় বসে থাকেন।
বহুমাত্রিক মানুষের আশ্রয়স্থল এই গুলিস্থান। তবে এর এক তৃতীয়াংশ মানুষই বাস ধরার জন্য দৌড়ের উপর থাকে। আর এক তৃতীয়াংশ থাকে খোজার উপর, আচ্ছা ভাই ওমুক জায়গার বাসটা কোনখান থেইকা ছাড়ে।
এই শ্রেনী হচ্ছে সবচেয়ে ঝামেলায় থাকা অংশ। যারা দীর্ঘক্ষণ হেটে হেটেও নির্দিষ্ট গন্তব্যের বাস ধরতে পারেনা। কারন তারা যাদেরই জিজ্ঞাসা করে তারা সবাই খুব কনফিডেন্টলী ভুল উত্তর দেয়, ওই যে ওদিক।
সস্তা মার্কেটিংয়ের জন্যও গুলিস্তানের বিকল্প নেই। তবে এটা নিশ্চিত করে বলা যায়, কোনো মানুষ দিনভর দামাদমি করেও গুলিস্তান থেকে কেনাকাটায় জিতে যেতে পারেনা।
আপনি যে বস্তুর দাম শুনলেন, চারশ টাকা। না কিনলে সেটা ভয়ে পঞ্চাশও বলতে পারবেন না। কারন, দিয়ে দিবে।
আর গুলিস্তানের বিখ্যাত কাটিং ম্যান। সরি আমি গুলিস্তানের রমনা ভবণের টেইলার্সের কাটিংম্যানদের কথা বলছি না। পকেটা কাটা ম্যানদের কথা বলছি। এই গুপ্তঘাতকরা সর্বদাই স্নেহে আগলে রাখে। রাখে চোখে চোখে। যাদের সুচারু কুটির শিল্পের ফাদে পড়ে আপনি নিমিষেই সর্বশান্ত। যাই হোক গুলিস্তা নিয়ে বলে শেষ করা যাবেনা একটা গল্প বলে শেষ করি। এক লোক গুলিস্তানের বিখ্যাত পকেটমারদের কথা শুনে পকেটে পাচশ টাকার একটা নোট নিয়ে ঘুরছে। এক ঘন্টা পর চেক। দুই ঘন্টা পর চেক। না নিচ্ছেনা। টাকার জায়গায় টাকা আছেই। অবশেষ বিকেলবেলা হতাশা নিয়ে এক জায়গায় চা খেতে দাঁড়িয়ে পাশে দাড়ানো এক ভদ্রলোককে বলল, ভাই গুলিস্তানের পকেটমারদের এতো কথা শুনেছি। কই দেখলাম না তো কিছুই। পকেটের টাকা পকেটেই আছে।
পাশের ভদ্রলোকটি জবাব দিল, পকেটে জাল টাকা নিয়ে ঘুরলে কে নেবে?
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০০৯ রাত ২:১০
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×