বিষয়টা নিজেই বিশ্বাস করতে পারিনা এখন। জ্বর নামক এক অতি পরিচিত রোগ আমার প্রবল আকাঙ্খিত ও আরাধ্য ছিলো।
লাভ?
স্যারের কাছে পড়া না পাড়ার বিপদ থেকে মুক্তি ।
আহ জ্বর!
চাইলেও আসনি। এমন বহুদিন আছে পড়া পারিনা। মায়ের সামনে বারাবার আ! উ! করছি।
মা যাতে জিজ্ঞাসা করে কী হয়েছে? জিজ্ঞাসা করার আগে, হরবর করে বলে দিতাম, জ্বর হয়েছে।
মা কপালে হাত দিত। আমি চরম আগ্রহ নিয়ে মায়ের চেহারার এক্রপ্রেশনের দিকে তাকিয়ে আছি।
ক্রিকেটের থার্ড আম্পায়ারের ডিসিশনের মতো।
মা যদি বলতো, হুমম শরীর একটু একটু গরম। আমি মুহুর্তেই আরো দুর্বল হয়ে মার দিকে তাকাতাম, মা কী বলে?
এরপরও টেনশনে থাকতাম। কারন রেজাল্ট এরপরেও দুদল্যমান থাকতো। কখনো পক্ষে আসাতো। কখনো বিপক্ষে। এরপরও মা ছুটি কার্যকর করতো না। প্রচন্ড নির্মম ডিশিসনে আমার ভেতর তোলপাড় হয়ে যেতো, যা তাহলে স্যারের কাছে পড়ে ঘুমিয়ে পড়।
আমার ভীষন মেজাজ খারাপ হতো। মনে মনে বলতাম, তাহলে জ্বরের কথা বলে কী লাভ হলো?
আর যদি বলতো, যা আজ পড়ার দরকার নাই। ঘুমা।
আহ সেকি আনন্দ?
তারপরও অপেক্ষায় থাকতাম। স্যার আসলে কান খাড়া করে রাখতাম, স্যারের কাছে কী বলে মা?
অথবা স্যার-ই বা কী বলে?
স্যার বিদায় হলে যেন, ঘাম দিয়ে জ্বর সারতো।
তবে এটা খুব বেশিদিন চালানো যায়নি। ঘরে একদিন একটা থার্মোমিটার কিনে এনেছিল বাবা।
জ্বরের অজুহাত দিতে গেলেই থার্মোমিটার নামে ওই চিকনালীর কথা মনে হয়।
শালা, এক সত্যবাদী যন্ত্র।
আহ জ্বর!
এই জ্বর আরেকবার বড় কাজে ব্যাবহার করেছিলাম। ক্লাশ নাইনে প্রথম সাময়িক পরীক্ষায় হঠাৎ মনে হলো, জীবনে সব পরীক্ষা দিয়েই গেলাম। একটা না দিয়ে দেখি কী হয়?
আবারো সেই জ্বরের অজুহাত। তবে সেদিন কিছুটা গা গরম ছিল। কিন্তু পরীক্ষা না দেয়ার মতো না।
যে ভাবণা সেই কাজ। তবে তখন ব্যাপক মূল্য দিতে হয়েছিল।
বাবা চারদিন আমার সাথে কথা বলেন। এমনকি ফিরেও তাকায়নি।
আজও প্রচন্ড জ্বর নিয়ে বসে বসে এই ব্লগ লিখছি। আজো জ্বরকে ধণ্যবাদ।
কারন সন্ধ্যা থেকে চিন্তা করছিলাম, কী লেখা যায়?
জীবনের বহু ষ্টেজের মতো এখানে গরীবের বন্ধু জ্বরের আগমন।
জ্বর তুমি দীর্ঘজীবী হও।
না থাক, হইয়ো না। বড় হইছি। অফিস-টফিসে যাই।
বুঝছো না?
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



