somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নন্দিত লেখক হুমায়ূন আহমেদ এর ৬৮তম জন্মদিনে হিমু পরিবহণের কর্মসূচি

১১ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নীল আকাশে ঝকঝকে রোদ। হিমু ছুটছে, পাশে বাদলও। হাঁপাতে হাঁপাতে পেছন পেছন মাজেদা খালাও ছুটছে। আজ মাজেদা খালার মুখে হাসি চুইংগাম এর মতো লেপটে আছে। সাথে খালু, বড় চাচাও আছেন।
তিতলি ও কংকার সাথে অানিসও উপস্থিত। আনিস আবার ভুল করে বাসায় চশমা ফেলে এসেছে। তাই তিতলি ও কংকার আশে পাশে থাকতে হচ্ছে। সবার গন্তব্য ঢাকা মেডিকেল কলেজ এর দিকে।
বাকের ভাই কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে বসে চা খাচ্ছেন। পাশে বদিও দাঁড়িয়ে আছে। দুই জনের মুখেই চিন্তার রেখা ।
বাকের ভাইঃ বদি
বদিঃ জি, বাকের ভাই
বাকের ভাইঃ হিমু সাহেব দলবল নিয়ে কোথায় যাচ্ছে? টেল মি কুইক।
বদিঃ বাকের ভাই আমি তো কিছুই বুঝতেছি না।
(হিমু, বাদল, মাজেদা খালা, বড় চাচা, খালু, তিতলি, কংকা, আনিস সবাই মিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেট দিয়ে ভিতর ঢুকল)
বাকের ভাইঃ বদি, হিমু সাহেব দলবল নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকলো কেন? আমাকে বলো, টেল মি কুইক।
বদিঃ বিষয়টি আমিও বুঝতেছি না।
বাকের ভাইঃ মিসির আলি সাহেবের হেল্প নাও। কুইক!
মিসির আলি ক্লাসে একা একা বসে আছেন। ক্লাসে আর কেউ নেই। সবাই মিলে ঢাকা মেডিকেলে কলেজে হাসপাতালে গেছে রক্ত দিতে।
এইটা স্বপ্ন।
কিন্তু বাস্তবতা হলো, আগামি ১৩ নভেম্বর বহুল আলোচিত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর ৬৮তম জন্মদিন। এই উপলক্ষে হিমু পরিবহণ দুই দিনের কর্মসূচী ঘোষণা করেছে।

১২ নভেম্বর, শনিবার
-----------------------
সময় ৯:৩০ থেকে বিকেল ৪ঃ০০ টা।
হিমু, রুপা, মিসির আলি, বাকের ভাইয়ের ভক্তদের আগমন ঘটবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে। সবাই স্বেচ্ছায় রক্ত দিবে।
আপনি রক্ত দিতে চান? তবে চলে আসুন। সঙ্গে নিয়ে আসুন প্রিয় বন্ধুকে।

১৩ নভেম্বর, রবিবার
----------------------
সকাল ৬ঃ০০ টায় কার্জন হল থেকে এক দল হিমু রুপার হেঁটে হেঁটে নুহাশপল্লী উদ্দেশ্যে যাত্রা। যাত্রা পথে ক্যান্সার সচেতনতা মূলক লিফলেট বিতরণ।
বিকেল ৪ঃ০০টায় হুমায়ূন আহমেদ কে নিয়ে বিশেষ আলোচনা সভা। "হিমু পরিবহণ" এর ওয়েব সাইট এর শুভ উদ্বোধন। হুমায়ূন আহমেদ এর জন্ম বার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র "নক্ষত্র" এর মোড়ক উন্মোচন। কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তন বাংলাদেশ শিশু একাডেমী
কেন্দ্রীয় কার্যালয়, পুরাতন হাইকোর্ট এলাকা ঢাকা-১০০০।
এছাড়া সারা বাংলাদেশের ৫০ টি জেলায় হিমু পরিবহণের কাউন্টারে রকমারি কর্মসূচি পালন করবে।
কোথায় কি হচ্ছে জানতে এখানে ক্লিক করুন
যোগাযোগ
টিম
হিমু পরিবহণ
০১৭৪২৩৪০৬০৮
০১৭১৭৪১২৯৬৯

সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৯
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×