somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষণীয় রোমাঞ্চকর অভিজ্ঞতা ও এক টুকরো চির সবুজ স্মৃতি।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩ ডিসেম্বর সকাল ১০ টা রাজধানীর সোহারাওয়ার্দি কলেজের উদ্ভিদ বিজ্ঞান অনুষদে সন্মান ২য় বর্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী একত্রিত হয়েছে আসন্ন পরীক্ষা,ব্যাবহারিক ক্লাস,শিক্ষা সফর ও আড্ডা দেওয়ার জন্য।কিন্তু বিধিবাম জাকিয়া লাইলা ম্যামের সাথে কুশল বিনিময় করতে গিয়ে আমাদের উদ্দেশ্য হাসিল হল না।তিনি আমাদের অফিস কক্ষের বর্ধিত অংশে তার জন্য অপেক্ষা করতে বললেন,তিনি পাঠদান করবেন।আমরা বেশ হতাশ হচ্ছিলাম,আড্ডা দিব তা না করে ক্লাস :( ।অনিচ্ছা সত্যেও ক্লাশে ঢুকলাম।ম্যাম এসে যথারীতি হাজিরা নিলেন এবং রাকিবকে একগুচ্ছ বাঁশ উপহার দিলেন।


বাঁশ উপহার পর্বে শেষে ম্যাম হঠাৎ করে হার্বেরিয়াম এর কথা আমদের জিজ্ঞেস করলেন।অনেকেই খুব আগ্রহে এবং উত্তেজনার সাথে জানাল তারা হার্বেরিয়াম সম্পর্কে জানে।তবুও ম্যাম হার্বেরিয়াম করা একটা নমুনা কাথা আমাদের দেখালেন এবং হঠাৎ বললেন“চলো আজকে আমরা নমুনা সংগ্রহ করি”।আমরা আনন্দের সাথে শিক্ষিকার সাথে সহমত পোষণ করলাম।
হার্বেরিয়াম উদ্ভিদের নমুনা সংগ্রহের একটি বিশেষ পদ্ধতি।


আমরা তখনো জনতাম না আমাদের জন্য কি অপেক্ষা করছে।প্রথমে আমাদের ক্যাম্পাস :p ঘুরলাম যদিও তেমন তেমন কিছু পেলাম না।এরপর লক্ষ্মীবাজার দিয়ে একটু এগিয়ে বাংলাবাজার হয়ে আমরা ঢু মেরেছিলাম প্যারিদাস রোডের বেশ কয়েকটি ঐতিয্যবাহি পুরানো সনাতন ধর্মালম্বিদের বাড়িতে।এখনো বাড়িগুলোতে আজ্ঞিনা আছে,আছে ওষধিসহ নানা রকমের সোভা বর্ধনকারী বাহারি গাছের সমাহার।আমারা বাড়ির আজ্ঞিনায় এবং পরিত্যক্ত জায়গায় ও রাস্তার পাশে পুরনো বাড়ির দেওয়াল জন্মানো বিভিন্ন উদ্ভিদের নমুনা জাকিয়া লাইলা ম্যামের নির্দেশনায় সংগ্রহ করছিলাম।আমরা পুরো পথ পায়ে হেটে নমুনা সংগ্রহ করছিলাম।এক সময়ে পৌঁছে গেলাম শ্রী শী রায় বল্লভ মন্দিরে।সেখানে একটা সুন্দর সাম্প্রদায়িক মেলবন্ধনের ছবি দেখলাম,পাশাপাশি মন্দির ও মসজিদ।সন্ধ্যাবেলা যখন মসজিদে মুসলমানরা নামাজ আদায় করতে যায় ঠিক তখন হিন্দুরা তার পাশের মন্দিরে উলুধ্বনি ও শাঁখ বাজায়।
সেখান থেকে একটু এগোলেই শ্রীশদাস লেন।আর এই লেনে ঢুকলেই বাম পাশে চোখে পরবে ছোট একটা সাইন বোর্ড ।খুব বেশি ঝিকিমিকি নয়,অতিসাধারণ।তবে সেটাই বিখ্যাত ‘বিউটি বোর্ডিং’।কবি-সাহিত্যিকদের কাছে এই বিউটি আড্ডার কেন্দ্রস্থল। যারা শিল্প-সাহিত্যের খোজ রাখেন -তাদের কাছে এই নাম রক্তে নাচন ধরায়


ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল ফিকে হলুদ রঙের একটি দোতলা বাড়ি। বাড়ির সামনে প্রশস্ত উঠোন। শ্যামল-সবুজে ঘেরা। একেবারে আড্ডার উপযোগী জায়গা। পাশে খাবার ঘর, শোবার ঘর, পেছনে সিঁড়িঘর সবই পুরনো বাড়ির রূপকথার গল্পের মতো সাজানো। এই বিউটি বোর্ডিং বাংলাদেশের শিল্প-সংস্কৃতি চর্চার কেন্দ্র বা ইতিহাসের ভিত্তিভূমি। যেন একটি জ্যান্ত ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বিউটি বোর্ডিং ও এর আড্ডার ইতিহাস চল্লিশের দশক থেকেই সুখ্যাতি লাভ করেছিল। সমমনা লোকদের তখন বিভিন্ন বিষয়ে চলত তোলপাড় করা সব আড্ডা। অনেক কবি-সাহিত্যিকেরই এভাবে লেখা তৈরির বহু ইতিহাস রয়েছে এই বিউটি বোর্ডিংয়ে।আমরা বিউটির সৌন্দয্য ঘুরে দেখলাম।এরপর কথা হলো বিউটির বর্তমান মালিক তারক সাহার সাথে। বিউটি বোডিং নিয়ে গল্প শেষ হবে না।সে আরেক দিন করব।
অবশেষে আমরা রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে ক্যাম্পাসে ফিরলাম।সেখান হালকা নাস্তা ও আড্ডা শেষে প্রস্থান করলাম। দারুন সময় কাটালাম।নিঃসন্দেহে জীবনের অন্যতম একটা চির সবুজ সময় কাটালাম।অনেক অনেক ধন্যবাদ সবাইকে সুন্দর একটা অভিজ্ঞতার সঙ্গী করার জন্য।
আর হ্যা আমরা কিন্তু প্রচুর ছবি তুলেছি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×