
আমি জানি আমরা সবাই কমবেশি বই পড়ি।কিন্তু কেউ নিয়মিত বই পড়িনা।প্রতিদিন যেভাবে আমরা খাবার খাই ঠিক সেইভাবে আমাদের বই পড়া উচিত।
সারাদিন স্কুল,কলেজ,ভার্সিটি,টিউশন,অফিস আর শত ব্যস্ততা শেষে আমাদের সময় কই বইয়ের পাতায় চোখ বুলানোর।আমাদের মধ্যে এমন কাউকে খুজে পাওয়া দুষ্কর যিনি এত ব্যস্ততার মাঝেও দুই ঘন্টা ফেসবুকে সময় কাটাই না।রাতে বিছানায় শুয়ে ফেসবুকে সময় পার করি না।তাহলে আমাদের বই পড়ার জন্য সময় কেন হয়ে ওঠে না?কারন আমাদের মস্তিককে বসে আনতে পাড়িনি।এ থেকে বের হওয়ার উপায় কি?
উপায় হচ্ছে আমরা যদি প্রতিদিন মাত্র ৫ পাতা করে বই পড়ি তাহলে বছর শেষে আমরা ১৮০০ পৃষ্ঠা বই পড়ে ফেলবো।যা বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রায় তিনটি অভিধানের সমান।আর ধীরে ধীরে এই ৫ পাতার সংখ্যাটা যদি বাড়াই তাহলে আমাদের কতগুলো বই পড়া হয়ে যাবে ভাবুন তো একবার।
বই পড়তে সময়ের অযুহাতকে না বলুন।
বইয়ের প্রয়োজনে হিমু পরিবহণ পাঠাগার ঢাকার সাথে যোগাযোগ করুন।এরা ঢাকা মহানগরের মধ্যে বিনামূল্যে আপনার বাসায় বই পৌছে দিচ্ছে।
ঢাকা শহরে যারা থাকি শুধু ট্রাফিক জ্যামে সময়টুকুর কিছু অংশ বই পড়ার পিছনে বিনিয়গ করলেই সেটা হবে নিজের জন্য সেরা বিনিয়োগ।
ব্যবসায় সফল হতে যেমন বিনিয়োগ করতে হয়,সময় দিতে হয়।ঠিক তেমনি নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়ার জন্য সময় দিতে হবে।
তাহলে আসুন আজকে থেকেই শুরু হোক বই পড়ার এই চর্চা।বেশি তো না মাত্র ৫ পাতা।আশা করি এইটুকুন সময় অপচয় করার মত সময় আপনার আছে।
বইয়ের সাথে থাকুন।
জীবনের সঙ্গে থাকুন।
তাহলে টার্গেট কিন্তু মাত্র ৫ পাতা।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


