যেইদিন তুমি কূয়াশামুখর গাঢ় বৈকালবেলা
কাছে রয়েছিলে, হাস্যেলাস্যে হাত খেলেছিল হাতে
তোমার আমার সুখের সন্ধ্যা মুখর বরষাবেলা
আজ কই সব ? শুধু আখিজল বিষাদী নয়নপাতে
তুমি নাই আর কূয়াশাপ্রদীপে, প্রথম বরিখনীপে
তবু তুমি আছো জানি মন্ময়, ক্রমাগত তুমি ছিলে
অলস আমার কর্ণে কাজরী বিজরীনিলীন দীপে
সারদবিধুর রঙিন রজনী- মধুর কবিতা নীলে !
জানি না আজও কি যত্রতত্র ভাবনা আভাসে মিশে
আমি রই তব ঘুমহীন চোখে রাত্রির বিছানাতে ?
তমসাসিক্ত শিশিরে নিশীথ বাতায়ন আশেপাশে-
জানি না তুমি কি আমাসম আছো নম্র প্রতীক্ষাতে-
কবে দেখা হয় ! কবে দুনয়ান দেখিবে নয়ান তব !
যদি তাই হয়- এইটুকু তৃষা বিষাদ ঝরায় তবে
রবে পুরাতন ভালবাসা- সেই অনুব্রত অনুভব
পুরাতন মনে রবো তুমি-আমি, আমাদের প্রেম রবে !
____________________

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



