somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসি-আড্ডার রোদ্র-দুপুর অথবা বন্ধু, কি খবর বল...!

১৩ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধানমন্ডি পনেরোর পোড়া পোড়া মাটিতে পা পড়ার আগ পর্যন্ত মাহমুদের মিসকলটা মিস করছিলাম সত্যি। আজ ক্থজন পুরনো পাপী ঘনিষ্ঠে বসে একে অন্যের গন্ডদেশে শুঁকে যাওয়া অশ্রুর দাগ দেখবো, হাসবো- কথা ছিল। সেই মতো ক্থটা নিউজেরস্ল্লাইস কেটে-কুটে কৃত্রিম মনোযোগে চুলায় তুলে দিয়ে অফিসের লিফট ভেঙে রোদ্র-কাষ্ঠ ঢাকার রাজপথে পুড়তে পুড়তে প্রথমে লোকাল পরে শাহবাগ থেকে টিকেটী বাসের একটা আধা-নির্জন সিটে উঠে বসি। চারিদিকে তখন গাঢ় চনমনে মধ্যাহ্ন। এলিফ্যান্ট রোডের স্ট্যালিয়ন জুতার দোকানের কিঞ্চিত অস্বাভাবিক জটলা, ট্রাফিক সিগনালে বন্ধ ঘড়ির কাঁটার মতো থমকে কাবাবের ঘ্রাণ আর হকারের ঘ্যানঘ্যান পার হয়ে, সিটি কলেজের শো-ভাঙা সাদা কাপড়ের শুভ্র জটলা টপকে মনে হলো মহাকালের গভীরে ঢুকে যাচ্ছি। মিনাবাজারের জমাট ছায়াটা পাশ কাটানোর সময় হেলপারের দয়ায় সম্বিত আমাকে ফুটপাতের এক-দঙ্গল ব্যস্ত হোমোসেপিয়েন্সের ভীড়ে দাঁড় করিয়ে দেয়। তখনই মাহমুদের মিসকল। নাহ, মনে হচ্ছে সব ঠিকঠাকই আছে। ওদের নাতিহ্রস্ব বিল্ডিংটার ডালপালা বেয়ে পাঁচতলা ওঠার আগে মোবাইলে পাল্টা ইঙ্গিত পৌঁছে যায় ঠিকঠিক।

স্বল্পায়তনে ্তুআমরা ক্থজনে্থর পরিচয়টা দেয়া যাক। অতিসমপ্রতি অথবা অবিস্মৃত অতীতে ঢাকা ইউনির ক্যাম্পাস থেকে আনুষ্ঠানিক এক্সিটের আগে আমরা প্রায় ৬/৭ বছর ইংলিশ ডিপার্টমেন্টের করিডোরে যৌথ কোরাসে বেশ ক্থজোড়া জুতা-সেন্ডেল আর অনেক অনেক জোড়া সময় য় করেছি। চতুর্থ বর্ষের শেষাশেষি আমাদের পথ খানিক জুদা হয়। আমরা একটা মাইনর গ্রুপ কুট ভনেগার্ট, মিলান কুন্ডেরা আর জেমস জয়েস বগলে তখন মনজু ভাই আর ফকা ভাইয়ের রুমের পথে। অন্যেরা লিঙ্গুইস্টদের জনসভায় বসে ভাষাবিজ্ঞানী হওয়ার কলাকুশল শিখতে ব্যস্ত। এদের মধ্যে মাহমুদের মতো কতক ভাগ্যবান অথবা ভাগ্যবিড়ম্বিত পৃথিবীর নির্দয় জঞ্জালের প্যাঁচে পড়ে একসারি পিছিয়ে পড়েও কেমন যেনো এগিয়ে থাকে।

একসময় টের পাই ক্যাম্পাস ছিটকে পড়া অতি বা অর্ধপরিচিত মুখগুলো নগরীর বিভিন্ন প্রাইভেট ইউনি ক্যাম্পাসগুলোতে নিরবে বন্টন হয়ে গেছে। যারা বিসিএসের ঘানি টানার তকলিফটুকু ঠিকমতো সহ্য করেছিল তাদের কারো কারো বিকেলের তীর্যক আলোআঁধারিতে সেন্টমার্টিনের শীতল স্বচ্ছ জলের মগ্ন গহীনে পা ডুবিয়ে বসার সুযোগও হয়ে যায়। অনেক অনেক দিন পর হঠাৎ কারো এনকাউন্টারে পড়লে টের পাই রাজধানী ছেড়ে যাওয়া স্বপ্নাতুর চেহারাগুলো নির্দোষ আলস্যে কেমন মুটিয়ে যাচ্ছে যেন। অতিপরিচিত সাংসারিক আটপৌড়ে কল্পনায় অতীতের চমকানো চেহারার জৌলুস নিখুঁতভাবে ঢেকে গেছে। কখনও ভাবিনি অসম্ভব উজ্জীবিত এক-একটা জেনারেশানের মৃত্যু কেমন মন্থর- নিরব তা এমন এক লহমায় দেখে ফেলবো।

যা হোক, আঁচড়ে পিচড়ে মাহমুদদের পাঁচতলাটায় চড়ে বুঝতে পারলাম কিছুটা লেট করার পরেও আমি হলাম তৃতীয়। প্রথমজন স্বভাবতই হোস্ট মাহমুদ আর দ্বিতীয় বুশরা। কে, কোথায়, কেমন, কেন এইসব অতি-কৈশোরী গ্রামারে শেখা অত্যাবশ্যকীয় ডব্লিউ-এইচ কোয়েশ্চেনগুলো নাড়াচাড়া করতে করতেই আমাদের সংখ্যা দাঁড়ায় পাঁচে। মাহমুদের মোবাইলে কিছু ্তুসরি্থ ভেসে আসতে থাকলে জটলাটা বড় হওয়ার সম্ভাবনা এক সময় ক্ষীণ হয়ে আসে। আতিয়া আপা আর সাবরিনা আসার পর আরো খানিক অতীত-বর্তমান রোমন্থন হয়। সবারই সুখ দুঃখ ওভারল্যাপ করে অন্যদের খানিক ভিজিয়ে দিলে আমরা অগত্যা তপ্ত মধ্যাহ্ন অগ্রাহ্য করে খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়ি।

মাহমুদের হিসেব নিকেষের কিঞ্চিৎ গোলমালের সুযোগে শ্রাবণের এই শেষপাদে এসেও ্তুবৈশাখী্থর দুয়ারে আমাদের যৌথ পা পড়ে। ডাইনিং ঘিরে দ্বিতীয় দফা সংলাপে লম্বা মেন্যু থাকে। কাটা-চামচ, টাকিমাছ ভর্তা, চিলি-বিফ, মসলা খিচুরি, শ্রীকান্তের গান, শীতল পানিয়ের উষ্ণ বৈশিষ্ট্যসমূহ, গেস্ট-হোস্ট-স্বল্পাহারী স্টেজ পেরিয়ে গালগল্পের ডালপালাগুলো তখন সুদূর মাইজদিতে। মাহমুদের অচেতন পান্তা প্রয়াস শেষ হতে হতে আমরা শীতল বৈশাখী ছেড়ে উষ্ণ শ্রাবণ-দুপুরে পা বাড়ায় আবার। অসৎ জুতাঅলার কল্যাণে খানিক অনাকাক্সিত বিড়ম্বনা আতিয়া আপাকে চা-কফি-আইসক্রিম থেকে বঞ্চিত করে দূরে নিয়ে যায়। য়িষ্ণু জনসংখ্যা নিয়ে আইসক্রিমের খোঁজে এক দোতলা ছেড়ে আরেক একতলার ছোট্ট টেবিল ঘিরে বসি অবশিষ্ট চারজন। কফি আর আইসক্রিমের সঙ্গী হয় যথারীতি কতক কাটা-ছেঁড়া কথাবার্তা। রেস্তোঁরার স্বল্পায়ু জীবনকাল শেষ হলে ঘরে ফেরার সময় হয় সবার। পৃথিবীতে সবাই পরম-চরম একাকি- এই মহার্ঘ সত্যটা স্মরণ করিয়ে দিতে জনাকীর্ণ মোড়টাতে দাঁড়িয়ে একে অন্যকে গুড-বাই জানাই আমরা।

ক্থজনার কটা পথ অদ্ভুতভাবে চৌদিকে বেঁকে যায় আবার। কেন যে রোদ্র-দুপুরে এক হওয়া, কেনই বা মহাকালে ডুবে যাওয়া আবার, ভাবতে ভাবতে অবনত আমি মাহমুদের ডেরার এককোনায় গিয়ে একাকি বসে থাকি। কাঁচের দেয়াল ভেদ করে আসা শহুরে জঞ্জালের কান্না, এসির ঠান্ডা বিজবিজানি, আসুস স্পিকার চুইয়ে নামা জুবায়েরের গান- সবকিছু ছাপিয়ে ঘড়ির অসম্ভব রিদমিক একঘেয়ে শব্দটাই আমার কানে প্রকট হয়ে ওঠে। টিক, টিক, টিক, টিক, টিক...
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৪৫
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রক্তের গ্রুপ বৃত্তান্ত; জীবন রক্ষার স্বার্থেই জেনে রাখা দরকার রক্তের গ্রুপ

লিখেছেন নতুন নকিব, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১৪

রক্তের গ্রুপ বৃত্তান্ত; জীবন রক্ষার স্বার্থেই জেনে রাখা দরকার রক্তের গ্রুপ

ছবি সংগৃহীত।

বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। দুই পরিবার আনন্দে ব্যস্ত। বর ও কনে দুজনেই সুস্থ, শিক্ষিত, স্বাভাবিক জীবনযাপনে... ...বাকিটুকু পড়ুন

জাল হাদিস ধরার একটি এপ্লিকেশনের আইডিয়া নিয়ে কাজ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩২

জাল হাদিস ধরার একটি সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছি। এপ্লিকেশন বানানোর ছক আঁকার পরে এখন ইনভেস্টর খুঁজছি। দিন কয়েক আগের ঘটনা। সামুতে একটি পোস্ট দিয়েছিলাম, অসুস্থ্য থাকায় আল্লাহর নির্দেশে... ...বাকিটুকু পড়ুন

গদি লইড়া যাইতেসে রে.... :)

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২০


নিয়াজ স্যার জানেন কিনা জানি না, তবে ছাত্রদলের সেই বিখ্যাত স্লোগান: "নীলক্ষেতের ভিসি আপনি"—ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরে যতবার প্রতিধ্বনিত হয়েছে, ততবারই সাধারণ মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে চেয়েছে যে ছাত্র... ...বাকিটুকু পড়ুন

রোজা ও আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান; কিছু কথা, কিছু অনুভূতি

লিখেছেন নতুন নকিব, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৩৭

রোজা ও আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান; কিছু কথা, কিছু অনুভূতি

ছবি সংগৃহিত।

অংশ ১: ভূমিকা এবং রোজার মূল উদ্দেশ্য

ইসলাম কোনো আংশিক বা বিচ্ছিন্ন জীবনদর্শন নয়। বরং এটি মানবজীবনের প্রতিটি স্তরের জন্য একটি... ...বাকিটুকু পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

×