ভাস্কর থেকে রাগ, রাগ থেকে অভিমান এবং কবীর সুমনের 'বিরোধী' (নিবেদনঃ আমাকে)
২০ শে অক্টোবর, ২০০৬ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আকাশে চেয়ে দেখো, কী বিশাল। ওর অন্তরটাও অমন। কোন অভিমান নেই ওর। ওকে ঢিল ছুঁড়ো, ও হাসবে। ওকে গালি দাও, ও ঠিকই মিষ্টি রোদে ভাসাবে পৌষের সকাল। বৃষ্টি দেবে শ্রাবণের মুখর সন্ধ্যায়। আলোয় ভরে দেবে হেমন্তের প্রতিটি বিকেল। বৃশ্চিক, এক টুকরো আকাশও হতে পারলেনা?!
কবীর সুমনের 'বিরোধী' গানটা কাল থেকে মাথায় আটকে আছে। কিছুতেই বেরোচ্ছেনা। মনে হচ্ছিল, আহা! ব্লগারদের মননের নেপথ্যে যদি গানের কথাগুলি স্বচালিত স্রোতস্বিনীর মতো বইতো। বড় সুন্দর হতো। গানের লিরিকস দিয়ে দিলাম।
বিরোধীকে বলতে দাও
বিরোধীকে বলতে দাও
বিরোধীকে বলেত দাও
তোমার ভুলের ফর্দ দিক,
বিরোধীকে বাঁচতে দাও
বিরোধীকে বাঁচতে দাও
বিরোধীর দৃষ্টি দিয়েও
সবাই নিজের হিসেব নিক।
যুক্তিকে বাঁচতে দাও
যুক্তিকে বাঁচতে দাও
যুক্তির স্বচ্ছ আলোয়
শানিয়ে নিচ্ছি আমার চোখ,
বিরোধীর যুক্তিটাও
বন্ধুরা আমল দাও
বিরোধীর স্বাধীনতাটাই
স্বাধীনতা সাব্যস্ত হোক।
বিতর্ক চলতে দাও
বিতর্ক চলতে দাও
বিতর্ক চলতে দাও
নাইবা করলে সন্ধি,
বিতর্ক চলতে দাও
বিতর্ক চলতে দাও
বিতর্ক থামলে আমরা
মানসিক প্রতিবন্ধী।
বিরুদ্ধ ঢেউ আসুক
বিরুদ্ধ ঢেউ আসুক
বিরুদ্ধ ঢেউ আসুক
উত্তাল হোক নদী,
তর্কের ঝড় উঠুক
তর্কের ঝড় উঠুক
তর্কের দামাল হাওয়ায়
নরুক কায়েমী গদী।
রাজনীতি নাম কেন
রাজনীতি নাম কেন
রাজাদের দিন তো কবেই
বিদায় নিয়েছে দেশ থেকে,
লোকনীতি জন্ম নিক
লোকনীতি জন্ম নিক
লোকদের ভাল মন্দ
দিকেই কিন্তু চোখ রেখে।
নামগুলো পাল্টে দাও
নামগুলো পাল্টে দাও
নামগুলো চিন্তা ভাবনা
করেই রাখাটা দরকারি,
দিনগুলো পাল্টে দাও
দিনগুলো পাল্টে দাও
সকলের থালায় আসুক
ডাল ভাত আর তরকারি।
বিরোধীকে বলতে দাও।।
[
!@@!111608 !@@!111609 ] কনফুসিয়াসের সৌজন্যে
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৬ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন...
...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসেএকসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য...
...বাকিটুকু পড়ুন