somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১৩ সালের যে সিক্যুয়েল মুভিগুলোর জন্য অধীর আগ্রহে বসে আছি

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১২ সাল শেষ হয়ে ২০১৩ সালের পথচলা শুরু হয়েছে। সেই সাথে শুরু হয়েছে সমস্ত জল্পনাকল্পনা। কারন ২০১৩ সালকে চলচিত্র বোদ্ধারা দেখছে হলিউডের ব্লকবাস্টার মুভির মেলা হিসেবে। এর মধ্যে আমি যেসব সিক্যুয়েল মুভিগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, তার একটি তালিকা তৈরি করলাম।

১) Iron Man 3



Iron Man সিরিজের আগের মুভিগুলোর সাফল্যের পর এবং The Avengres এ Robert Downey Jr. এর অসাধারন অভিনয়ের পর এ বছরের সবচেয়ে আকাংক্ষিত মুভি হিসেবে ধরা হচ্ছে Iron Man 3 কে। এই মুভিতে Iron Man কে নতুন আরমর্ড স্যুটে দেখা যাবে, যেখানে তাকে মোকাবেলা করতে হবে এখন পর্যন্ত তার সবচেয়ে শক্তিশালী শত্রু Mandarin এর সাথে । মুভিটি রিলিজ পাবে ৩ মে।

২) Man of Steel



সুপারম্যান সিরিজের নতুন মুভি আসছে এ বছরই। 300 এবং Watchmen এর মত মুভির ডিরেক্টর Zack Snyder এবং The Dark night Trilogy এর ডিরেক্টর Christopher Nolan মিলে তৈরি করেছেন Man of Steel মুভিটি। এই মুভিতে দেখানো হবে Superman এর পৃথিবীতে আসা থেকে শুরু করে নানান ঘটনার মধ্যে দিয়ে তার বড় হয়ে ওঠা এবং তার সুপার হিউম্যান এ্যাবিলিটির কারনে কিভাবে তার জীবনের আমূল পরিবর্তন ঘটে যায়। ছবিটি মুক্তি পাবে ১৪ জুন।

৩) Star Trek Into Darkness



Star Trek সিরিজের নতুন মুভিটির ডিরেক্টর J.J. Abrams যার মুভি মানেই মানেই চমক। এই সিরিজের আগের Star Trek মুভিটির পরবর্তী ঘটনাবলী নিয়ে বানানো হয়েছে Star Trek Into Darkness মুভিটি। মুক্তি পাবে ১৭ মে।

৪) The Fast and the Furious 6



Fast and Furious সিরিজের ৬ নম্বর মুভি এটি যাকে Fast Six নামেও ডাকা হয়। আগের সিরিজগুলোর ডিরেক্টর Justin Lin এই মুভিটির ও ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। মুক্তি পাবে ২৪ মে।

৫) G.I. Joe: Retaliation



G.I. Joe এর পর আসছে এই সিরিজের দ্বিতীয় মুভি G.I. Joe: Retaliation যাতে G.I. Joe এর অস্তিত্ব হুমকীর মুখে পড়ে যখন ইউ এস গভর্নমেন্ট এর ভেতর থেকে তাদের নিশ্চিন্হ করে দেবার আদেশ দেয়া হয়। মুভিটিতে আছে অসাধারন সব এ্যাকশন এর ছড়াছড়ি। আর বোনাস হিসেবে থাকছে Bruce Willis এর অনবদ্য অভিনয়। ছবিটি মুক্তি পাবে ২৯ মার্চ।

৬) Thor: The Dark World



Thor সিরিজের দ্বিতীয় মুভি Thor: The Dark World, যার কাহিনি শুরু হয় The Avengers এর শেষে Thor এবং Loki-র Asgard এ ফিরে যাবার পর থেকে। যেখানে Thor-কে মোকাবিলা করতে হয় প্রাচীনতম অন্ধকার জাতি Dark Elves-দের সাথে। মুভিটি মুক্তি পাবে ৮ নভেম্বর।

৭) Despicable Me 2



Despicable Me এর দারুন সাফল্যের পর আসছে Despicable Me 2, যার অন্যতম প্রধান আকর্ষন Minion গুলোর মজার কান্ডকারখানা। মুক্তি পাবে ৩ জুলাই।

৮) The Hangover Part III



আগের দুটি মুভির পর এবার আসছে The Hangover Part III, যদিও এবার কোন বিয়েতে বা কোন ব্যাচেলর পার্টিতে নয়, ঘটনা ঘটবে অন্য কোথাও। কি ঘটনা, তা জানতে হলে অপেক্ষা করতে হবে আর বেশ কটা মাস, কারন মুভিটি মুক্তি পাবে ২৪ মে।

৯) A Good Day to Die Hard



John Moore এবার নিয়ে আসছেন Die Hard সিরিজের সাম্প্রতিক মুভি A Good Day to Die Hard, যেখানে Bruce Willis তার ছেলেকে উদ্ধার করতে রাশিয়া গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্ডারওয়ার্ল্ডের মবদের সাথে। ছবিটি মুক্তি পাচ্ছে ১৪ ফেব্রুয়ারী।

১০) The Wolverine



X-Men Origins: Wolverine এর পরবর্তি মুভি The Wolverine নিয়ে আসছেন ডিরেক্টর James Mangold, যার কাহিনী শুরু হয় X-Men: The Last Stand এর পর থেকে। ছবিটি মুক্তি পাবে ২৬ জুলাই।

১১) Monsters University



সেই ২০০১ সালে মুক্তি পায় Monsters, Inc., এরপর ১১ বছর পর মুক্তি পেতে যাচ্ছে মুভিটির সিক্যুয়েল Monsters University, যেখানে দেখানো হয় Monsters, Inc. এ ঢোকার ১০ বছর আগে যখন Mike আর Sulley University of Fear এ পড়াশোনা করত, তখনকার লাইফ কেমন ছিল । ছবিটি মুক্তি পাবে ২১ জুন।

১২) Kick-Ass 2



এই মুভিতে Kick-Ass তারই মত কিছু সাধারন নাগরিকদের সাথে যোগ দেয়, যারা কস্টিউমের আড়ালে অপরাধ দমন করতে চায়। অপরদিকে Red Mist তৈরি হতে থাকে Kick-Ass এর উপর প্রতিশোধ নেবার জন্য। ২০১০ এ Kick-Ass মুক্তি পাবার পর এবার Kick-Ass 2 মুক্তি পাবে ২৮ জুন।

এগুলো তো ছিলো আমার পছন্দের অপেক্ষমান সিক্যুয়েল মুভিগুলোর তালিকা, আপনি ২০১৩ তে কোন কোন মুভির সিক্যুয়েলের জন্য অপেক্ষা করছেন?

* লিখাটিতে ছবির জনপ্রিয়তা অনুসারে কোন ক্রম করা হয়নি।
** সবগুলো রিলিজ ডেট ইউ.এস.এ-এর।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩
৯টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×