একবার রাসুল (সঃ) মেয়ে ফাতিমার সাথে কথা বলছেন। এমন সময় রাসুল (সঃ) বললেন সর্বপ্রথম কোন মহিলা বেহেস্তে যাবে জানো? ফাতিমা না জানালো।
তখন রসুল (সঃ) তার নাম বললো, তখন ফাতিমা বুঝলেন না যে কারণটা কি? সেজন্য ফাতিমা মহিলার ঠিকানা নিলেন শুধু মাত্র জানার জন্য নিজ চোখে দেখার জন্য কি এমন করেন এই মহিলা যে সর্বপ্রথম তিনি বেহেস্তে যাবেন।
ঠিকানা মতো ফাতিমা (রাঃ) মহিলার বাড়ি গেলেন। আর বোঝার চেষ্টা করছেন কি এমন গুনের অধিকারী যে তিনিই প্রথম বেহেস্তে যাবেন।
ফাতিমা অন্যদের থেকে খুব বেশি পার্থক্য খুঁজে পেলেন না তাঁর মধ্যে।
সেহেতু ফাতিমা অপেক্ষা করতে লাগলেন। অন্যরকম কিছু দেখার জন্য।
হঠাৎ ফাতিমা দেখলেন তাঁর স্বামীর বাড়ি ফেরার সময় হয়ে গেছে এবং মহিলাটা তাঁর স্বামীর জন্য খাবার প্রস্তুত করে রাখছেন এবং সাথে একটা লাঠি।
ফাতিমা বুঝতে পারছেন না, কেন এই লাঠি?
তখন ফাতিমা জিজ্ঞাসা করলেন মহিলার কাছে।
মহিলা বললো আমি রান্না করেছি তাঁর খাওয়ার জন্য কিন্তু তিনি যদি কোন কারণে এই খাবার যদি তাঁর ভালো না লাগে, তাহলে উনি রাগের বসে আমাকে মারতে চাইতে পারেন। কিন্তু যদি লাঠি হাতের কাছে না পান। তাহলে কষ্ট করে তাকে লাঠি আনতে যেতে হবে। এতো কষ্ট করে এসে যদি আবার তাঁর যেন এই কষ্ট না করতে হয় যে কারণে আমি এই লাঠি তাঁর পাশেই রাখছি, যাহাতে যেন তাঁর কষ্ট না হয় আমাকে মারার জন্য।
তাহলে কে যাবে প্রথম বেহেস্তে।
(ঠিক কোন হাদিস থেকে নেওয়া হয়েছে আমি জানি না। )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





