সোমবার রাতে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও মুখপাত্র এ কে এম নাসিরউদ্দীন মাহমুদ বাংলানিউজকে একথা জানান।
এর আগে সোমবার বিকেলেও তিনি সাংবাদিকদের কাছে একই কথা বলেন।
প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের দু’টি মামলার রায় ঘোষণা করেছেন। জামায়াতের সাবেক সদস্য আবুল কালাম আজাদ ওরফে বাচ্চুর বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হয় ২১ জানুয়ারি। এর দুই সপ্তাহ পর ৫ ফেব্রুয়ারি ঘোষণা হয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে রায়। আগে গঠিত হলেও ট্রাইব্যুনাল-১ এখনও কোনো মামলার রায় ঘোষণা করেন নি। তবে এ ট্রাইব্যুনালে সাঈদীর মামলা দু’পক্ষের যুক্তিতর্ক শেষে অপেক্ষাধীন (সিএভি) রেখেছে আদালত। যে কোনো দিন মামলার রায় ঘোষণা করা হতে পারে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এক অনুষ্ঠানে ১৪ ফেব্রয়ারি সাঈদীর বিরুদ্ধে রায় দেওয়া হবে বলে ঘোষণা দেন।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




