আক্তার হোসেন,দেবিদ্বার (কুমিল্লা)সংবাদদাতাঃ
দেবিদ্বারে এক স্কুল শিকের বিরুদ্ধে যৌন হয়রানীর ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। দেবিদ্বার থানার পাশে অবস্থিত দেবিদ্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক ইসমাইল এবং ৫ম শ্রেনীর একজন মেধাবী ছাত্রীকে (৯) ঘীরে। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বাবা স্কুলের প্রধান শিকিার নিকট খুলে বলেছেন মেয়ের অভিযোগ ও তার ােভের কথা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যথাযথ বিচার পাবার পরিবর্তে হয়েছে এর উল্টো। সোমবার ওই আলোচিত শিককে পৌর এলাকারই অপর একটি স্কুলে বদলীর পর মঙ্গলবার সেখানে তার যোগদান নিয়েও ঘটেছে তুলকালাম কান্ড।
জানা যায় অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তার ৫ম শ্রেনীতে পড়–য়া ওই স্কুল ছাত্রী স্কুল শুরুর আগে একই স্কুলের সহকারী শিক মোঃ ইসমাঈলের নিকট স্কুলের অদুরে একটি বাড়িতে প্রাইভেট পড়তো।ওই শিক কর্তৃক জোরপূর্বক তাকে একাধিকবার যৌন হয়রানীর বিষয়টি তার অভিবাবক, দেবিদ্বার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম পৃথকভাবে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাথমিক শিা অফিসার এবং বিদ্যালয়ের প্রধান শিকিাকে অবহিত করার পর গত সোমবার উপজেলা শিা অফিস থেকে ওই শিককে পৌর এলাকারই বড় আলমপুর আদর্শ স্কুলে বদলী করা হয়। মঙ্গলবার সকালে সে ওই স্কুলে যোগদান করতে গেলে স্থানীয় লোকজন এবং বিদ্যালয় পরিচালনা পরিষদ তাতে আপত্তি জানায়। এক পর্যায়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক আমির হোসেন তার যোগদান পত্র গ্রহন করলেও স্থানীয়দের আপত্তির মুখে অবস্থা বেগতিক দেখে ওই শিককে ৩ দিনের ছুটি দিয়ে স্কুল ত্যাগের নির্দেশ দেন। এ ব্যাপারে ওই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি আতিকুর রহমান জানান বিতর্কিত ওই শিককে এ আদর্শ স্কুলে বদলী করায় এ স্কুলের শিার স্বাভাবিক পরিবেশ বিঘিœত হতে পারে। এ ব্যাপারে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম জানান ওই শিকের বিরুদ্ধে ৫ম শ্রেনীর ছাত্রীকে যৌন হয়রানীর বিষয়টি সত্যই দুঃখজনক, বিচারের পরিবর্তে তাকে পাশের একটি মডেল স্কুলে বদলী এটা তার জন্য তিরস্কারের পরিবর্তে পুরস্কার, এর যথাযথ বিচার ও তদন্ত হওয়া উচিত। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান জানান অভিযোগটি অবহিত হওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় পদপে নীতে উপজেলা প্রাথমিক শিা অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছিল,কিন্তু ওই শিককে পাশের স্কুলে বদলীর বিষয়টি তিনি অবগত নন বলে জানান। উপজেলা প্রাথমিক শিা অফিসার শাহ মোঃ ইকবাল মনসুর জানান ওই ছাত্রীর অভিবাবক লিখিত অভিযোগ প্রদান না করায় ঘটনার তদন্ত করা যায়নি। তবে ওই শিককে অন্যত্র বদলী করা হয়েছে। অভিযুত্ত শিক ইসমাঈল জানান তার বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সত্য নহে। বিদ্যালয়ের প্রধান শিকিা রাহেলা বেগম মজুমদার জানান ঘটনার পর থেকে ওই ছাত্রী নিয়োমিত স্কুলে আসে না। তিনি আরো জানান ওই ছাত্রীর অভিবাবকরা মৌখিকভাবে আমাকে ঘটনা অবহিত করায় আমি তা উপজেলা শিা অফিসারকে অবহিত করেছিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



