আক্তার হোসেন, দেবিদ্বার (কুমিল্লা)সংবাদদাতাঃ
দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামে একটি সংঘবদ্ধ দুধ ব্যবসায়ী চক্র গরুর দুধের সাথে প্রকাশ্যেই মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত ফরমালিন মিশানোর অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও দুধের পরিমান বাড়াতে দুধের সাথে পানি ও ইন্ডিয়ান গুড়–দুধ মিশিয়ে তা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে বলে জানাগেছে।
দুধ মেশানোর পাত্র গুলোও অপরিস্কার । নিজ চুখে তাদের এ কান্ড দেখলে দুধের প্রতি অনেক মানুষেরই অনীহা এসে যাবে। দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের মোকাম বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠেই দুধে মেশানো হয় পানি,গুড়–দুধ ও বিষাক্ত ফরমালিন। ফতেহাবাদ ইউনিয়নের বিভিন্ন বাজার থেকে গরুর দুধ ক্রয় করে ওই স্কুল মাঠে এনে দুধে পানি , গুড়– দুধ ও বিষাক্ত ফরমালিন মেশানো হয়। ওই স্থান থেকে প্রতিদিন বেবী ট্রেক্সী (সিএনজি) যোগে নেওয়া হয় কয়েক হাজার লিটার বিষাক্ত দুধ কুমিল্লা ও ঢাকায়। এসব দুধ বিক্রি হয় শহরের অভিজাত মিষ্টির দোকান, প্যাকেট দুগ্ধজাত কোম্পানির কাছে এবং বিভিন্ন বাসা বাড়ীতেও। মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে এসব চিত্র দেখা যায়। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা গাড়ীতে দুধ তুলে নিয়ে ওই স্থান ত্যাগ করে। পানি, গুড়–দুধ ও ফরমালিন মেশানোর কথা জানতে চাইলে এড়িয়ে যায় ওই দুধ ব্যবসায়ীরা। স্থানীয়রা জানান, প্রায় ৩০ থেকে ৩৫ বছর ধরে এ এলাকা থেকে দুধ শহরে নিয়ে বিক্রি করা হচ্ছে। ফতেহাবাদ গ্রামের ফুল মিয়া জানান দীর্ঘ দিন যাবৎ দুধ ব্যবসায়ীদের এহেন প্রতারনা দেখে আসছি ,তারা জানায় দুধ ভাল রাখতে ফরমালিন মিশানো হচ্ছে। দুধ ব্যবসায়ী আঃ জলিল দুধে পানি মেশানোর কথা স্বীকার করলেও পাউডার দুধ এবং ফরমালিন মেশানোর কথা এড়িয়ে যায়। তিনি আরো জানান দুধে পানি মিশানো হলেও আমাদের নিজ দায়িত্বে কুমিল্লায় নিয়ে মিষ্টির দোকানে ছানা তৈরী করে দেওয়া হয়।স্থানীয় লোকজন জানান প্রতি দিন বস্তায় রক্ষিত প্যাকেটের গায়ে ইংরেজিতে লেখা সাদা রংয়ের পাউডার জাতীয় কোন দ্রব্য ব্যবসায়ীরা দুধে মেশায়, তবে তা পাউডার দুধ নয় বলে স্থানীয়রা নিশ্চিত করেছে। অপর একটি সূত্র জানায় দুধ নষ্ট না হবার জন্য ব্যবসায়ীরা দুধের সাথে ফরমালিন মিশিয়ে থাকে।
দেবিদ্বারে দুধে মেশানো হচ্ছে পানি ও বিষাক্ত ফরমালিন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন
হতাশ হবেন না, প্লিজ!

মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।