আক্তার হোসেন,দেবিদ্বার প্রতিনিধিঃ
২৫ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের বিসিআইসি সারের ডিলার ও বিএনপি নেতা আবদুল লতিফ মোল্লাকে (৫০) পিটিয়ে আহত করেছে স্থানীয় ছাত্র লীগের ৪ কর্মী।
প্রত্যদর্শী ও আহত ওই ব্যবসায়ী জানান দুপুর পৌনে ১২ টারদিকে ছাত্রলীগ কর্মী সাদ্দাম,মাসুম,হাবিব এবং সুমন তার কলেজ রোডস্থিত ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে তার উপর অতর্কিত হামলা চালায়।এ সময় ওই ৪ ছাত্রলীগ কর্মী কাঠ দিয়ে বেধরক পিটিয়ে তাকে মারাত্বকভাবে আহত করে। পিতাকে বাঁচাতে এসে হামলায় আহত হয় ওই ব্যবসায়ীর পুত্র ওমর ফারুক মোল্লা (২০)। পরে স্থানীয় লোকজন ওই ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয়। আহত ওই ব্যবসায়ী জানান শুধু রাজনৈতিক কারনেই তার উপর এ হামলা করা হয়েছে। ছাত্রলীগের একটি সূত্র জানায় তাদের হিট লিস্টে আরো অন্তত হাফ ডজন ব্যবসায়ী রয়েছে, যে কোন সময় তাদের উপর হামলা হতে পারে। এ ঘটনার পর উপজেলা সদরের বিএনপি সমর্থক ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। তবে ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম জানান দেবিদ্বারে কেউ কোন অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে পুলিশ কঠোর হস্তে তা দমন করবে। তিনি আরো জানান স্থানীয় সাংসদ আলহাজ্ব এবিএম গোলাম মোস্তফা ঘটনার খবর পেয়ে আইনগত পদপে নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন, তাই ওই ব্যবসায়ীর অভিযোগ পেলেই আইনগত পদপে নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান জানান ওই সারের ডিলারের উপর হামলার বিষয়টি মোবাইল ফোনে স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করা হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



