somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:)(:- এভাবেই মৃতু্ হবে জানতেন জ্যাকসন ঃ লিসা মেরি

০২ রা জুলাই, ২০০৯ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পপসম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুতে মুষরে পড়েছেন তার সাবেক স্ত্রী লিসা মেরি প্রিসলি। অথচ যতদিন মাইকেল জ্যাকসন বেঁচেছিলেন তার প্রতি লিসার ভালোবাসা সবার অজানা ছিল। শুক্রবার সকালে লিসা তার অনলাইন ব্লগ মাইস্পেসে মাইকেল জ্যাকসনের সঙ্গে তার সংপ্তি বিবাহীত জীবন স্মরণ করে লেখেন, তারা পরস্পরকে খুবই ভালোবাসতেন। লিসা জানান, মাইকেল জ্যাকসন শংকিত ছিলেন এই ভেবে সম্ভবত তার মৃত্যু হবে লিসার বাবা কিও অব রক এলভিস প্রিসলির মতো। লিসার সঙ্গে মাইকেল জ্যাকসনের বিবাহিত জীবন ১৯৯৪ সালের মে থেকে ১৯৯৬ সালের জানুয়ারী পর্যন্ত স্থায়ী হয়। প্রিসলি লিখেছেন, অনেক বছর আগে মাইকেল ও আমার মধ্যে জীবন নিয়ে গভীর আলোচনা হয়। ঠিক কি বিষয়ে আমাদের আলাপ হয়েছে, তার সবটা স্মরণ করতে পারছি না, তবে আমার পিতার মৃত্যু সম্পর্কে সে আমাকে অনেক প্রশ্ন করেছে। এক পর্যায়ে সে খুব শান্তভাবে আমাকে বলল, “যে ভাবে তার (এলভিস) মৃত্যু হয়েছে আমার আশংকা তেমনিভাবেই আমার জীবনাবসান হবে।” ১৯৭৭ সালে ৪২ বছর বয়সে যেভাবে এলভিস মৃত্যুবরণ করেন অনেকটা তেমনিভাবেই মৃত্যু হয় জ্যাকসনের। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে সম্ভবত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এই পপসম্রাট। ১৯৭৭ সালের ১৬ আগষ্ট টেনেসির মেমফিসে এলভিস প্রিসলি তার ম্যানশনে বাথরুমে পরে মাত্র ৪২ বছর বয়সে মারা যান। তাও মৃত্যু হয় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। লিসা মেরি প্রিসলি মাইকেল জ্যাকসনের মৃত্যুর খবর সম্পর্কে বলেন, তিনি টেলিভিশনে দেখছিলেন জ্যাকসনের বাড়ি থেকে অ্যাম্বুলেন্স বের হচ্ছে। বাইরে জনতার ভিড়! মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর হাসপাতালের বাইরে লোকে লোকারণ্য। আর তখনই লিসা মেরি প্রিসলি অনুধাবন করেন স্বামীর মৃত্যু তাকে কতটা ব্যথিত করেছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×