শারীরিক প্রতিবন্ধী আবদুল মালেক এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সবাইকে হতবাক করেছে। সে পড়তো মুজিবনগর ডিগ্রি কলেজে মানবিক বিভাগে। কলেজ থেকে একমাত্র মালেকই জিপিএ-৫ অর্জন করেছে।মালেক মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। বাবা মারা গেছেন তিন বছর আগে। মা কুরাতন নেছা হাঁস-মুরগি পালন করেন আর বড় ভাই আবদুল খালেক চা-পান-বিড়ি বিক্রি করে কোনো রকমে সংসার চালান। দু’ভাই এক বোনের মধ্যে মালেক ছোট। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় সে স্কুল করেছে মায়ের কোলে চেপে আর কলেজ করেছে তারই খালাতো ভাই রবিউলের পিঠে চেপে। মালেকের মা কুরাতন নেছা জানান, তার মেধাবী পুত্র মালেক ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি আগ্রহী ছিল। প্রতিদিন কোলে করে স্কুলে দিয়ে যেতো, ছুটি হলে আবার কোলে করে নিয়ে আসা হতো। এভাবেই চলতে থাকে তার স্কুল জীবন। এসএসসি পরীক্ষার হলেও তাকে বসিয়ে দিয়ে এসেছে কোলে করে, আবার পরীক্ষা শেষে নিয়ে আসতো কোলে করে। এ সময় মালেকের খালাতো ভাই রবিউল ইসলামও তার সঙ্গে পড়ালেখা করতো। এসএসসিতে দু’জনেই এ গ্রেড পেয়ে পাস করে। বাড়ি থেকে কলেজ দূরে হওয়ায় মায়ের পক্ষে আর কলেজ করানো সম্ভব হয়নি। দায়িত্ব নেয় খালাতো ভাই রবিউল। মুজিবনগর ডিগ্রি কলেজে একই বিভাগে একই বিষয়ে ভর্তি হয় দু’জন। এরপর শুরু হয় আরেক জীবন। রবিউল কখনো তাকে পিঠে নিয়ে আবার কখনো সাইকেলে চড়িয়ে কলেজ করতে থাকে। প্রাইভেট পড়া, বেড়ানো ছাড়াও বিভিন্ন কাজে রবিউলই তাকে সহযোগিতা করে। সাদা মনের মানুষ রবিউলের এ বন্ধুত্ব হার মানিয়েছে সব কিছুকে।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।