আমাদের দেশে অধিকাংশ মানুষের ইফতারের মূল উপাদান হচ্ছে মুড়ি। আর এই মুড়ির মধ্যেও ভেজাল ঢুকে পড়েছে। ভেজাল মুড়ি খেয়ে মানুষ আক্রান্ত হচ্ছে লিভার ও কিডনি সংক্রান্ত মারাত্মক রোগে। তাই নির্ভেজাল মুড়ি চেনা এবং ক্ষতিকর প্রভাব নিয়ে পরামর্শ দিয়েছের একজন দক্ষ ও অভিজ্ঞ খাদ্য প্রকৌশলী এবং একজন ডাক্তার।
নির্ভেজাল মুড়ি চেনা এবং ক্ষতিকর প্রভাব নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. মো. শামসুদ্দিন বলেন, বর্তমানে বাজারের যে মুড়ি আমরা খাচ্ছি তা শরীরের জন্য খুবই ক্ষতিকর। কেননা বাজারের ফকফকে সাদা এবং ফোলানো যে মুড়ি বিক্রি করা হয়, তা তৈরি হচ্ছে কৃষি খাতে ব্যবহৃত ইউরিয়া দিয়ে। যে ইউরিয়া শরীরে কোনোভাবেই হজম হয় না এবং তৈরি করছে মারাত্মক লিভার ও কিডনি সংক্রান্ত রোগ। প্যাকেটজাত কিছু মুড়ি আছে যেগুলোর প্যাকেটের গায়ে লেখা থাকে কোনো রাসায়নিক দ্রব্য ছাড়াই তৈরি। তবে দেখার বিষয় হলো এসব মুড়ির রঙ যদি হালকা ব্রাউন কালার হয়, তবে সেগুলো তুলনামূলকভাবে নিরাপদ। ইউরিয়ার বিকল্প কিছু আছে কি নাÑ এ প্রশ্নের আলোকে তিনি বলেন, সোডিয়াম বায়োকারবোনেট এবং এসিড ক্যালসিয়াম ফসফেটের তৈরি বেকিং পাউডার শরীরের জন্য ক্ষতিকর নয়, যা দিয়ে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। ইচ্ছা করলে এটি মুড়ি তৈরিতে ব্যবহৃত হতে পারে।
বাকৃবি হেলথ কেয়ারের চিফ মেডিকেল অফিসার ডা. ফয়েজ আহমেদ এ বিষয়ে বলেন, রমজানের মূল উপাদান মুড়িও ভেজালের বাইরে নয়। ইউরিয়া দিয়ে তৈরিকৃত এই মুড়ি খেয়ে নাড়িভুঁড়ি সমস্যা, বদহজম, কিডনি, লিভারসহ নানা মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে দেশের জনগণ। নির্ভেজাল মুড়ি চেনার বিষয়ে তিনি বলেন, যেসব মুড়ির রঙ অধিক সাদা এবং ফোলানো, সেসব মুড়ি ইউরিয়াযুক্ত। তাই নির্ভেজাল মুড়ি মানেই হালকা ব্রাউন রঙের মুড়ি, যাতে ইউরিয়া কম বা থাকে না বললেই চলে। তবে মুড়ি ব্যবসায়ীরা নির্ভেজাল মুড়ি পাওয়ার নিশ্চয়তা দিতে পারেন সততা ও মানবতার বিচারে।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।