
কুমিল্লায় ভিআইপি অভ্যর্থনায় স্কুলের শিক্ষার্থীদের ব্যবহার নিষিদ্ধ হচ্ছে 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কুমিল্লার জেলা প্রশাসক আবদুল মালেক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এসে ভিআইপি ও উচ্চপদস্থ সরকারী-বেসরকারী কর্মকর্তাদের অভ্যর্থনা জানানোর রেওয়াজ বন্ধ করার নির্দেশ দিয়ে অফিসিয়াল চিঠি ইস্যু করেছেন। জেলা প্রশাসক আবদুল মালেক স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ বাস্তবায়নের জন্য জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সব উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের এ সংক্রান্ত পত্রটি সব পর্যায়ের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে দিতে বলা হয়েছে। জেলা প্রশাসকের পত্রে বলা হয়েছে, কুমিল্লা জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন পর্যায়ের অতিথিদের অভ্যর্থনা দেওয়ার জন্য সাঁরিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়। এতে করে শিক্ষার্থীদের মূল্যবান সময় অপচয় হয় এবং অন্যদিকে তাদেরকে কষ্ট ও দুর্ভোগ পোহাতে হয়। ভিআইপি অথবা যে কোন পর্যায়ের সরকারী কর্মকর্তা অতিথি হোক না কেন এ ধরনের অভ্যর্থনায় শিক্ষার্থীদের জড়ানো যাবে না।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।