somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ আশিক রোশানরাজ সরকার জুনিয়র
শ্রাবনের বৃষ্টিস্নাত স্বপ্নমত্ত এলোমেলো তরুনের হাতে নীল রঙের আল্পনা যেখানে দু ফোটা অস্রুর মাখামাখি আর তার সানগ্লাসের আড়ালে কিছুটা অনুভূতি যা কিনা সানসেটে বসে থাকা এক টুকরো রোদ অতঃপর তার হাতে থাকা উপন্যাসের শেষ পৃষ্ঠায় এসে দেখা দিল একটি শুকনো গোলাপ পাপড়ি

নিউজপ্রিন্ট পেপারে ছাপানো পত্রিকা অনুযায়ী আজকের তারিখ ২০ সেপ্টেম্বর,২০১৬

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তো আজকে ভোর থেকে হওয়া ঝুম বৃষ্টি যখন সকাল ৯টায় ঝিরিঝিরি বৃষ্টিতে রুপান্তরিত হলো তখন আমি জড়িয়ে ধরা কোলবালিশ টা কে বিছানায় একা ফেলে রেখে ভিজে বারান্দায় গিয়ে দাড়ালাম..তখনো গাছের পাতায় বৃষ্টির ফোটা পড়ার আওয়াজ ভালো মতোই শোনা যাচ্ছে..ওহ পাখিগুলোকে বারান্দায় আনা দরকার...
টেবিলে কতগুলো নোট পড়ে আছে...স্কুলে যাওয়ার সময় আম্মু রেখে গেছে...রান্নাঘরে যেয়ে দেখা গেলো আলু ভর্তা আর ডিম ভাজি...
সকাল ৯.৩০ টাঃ
নাহ আজকে রিকশা পেতে এত দেরি হচ্ছে কেন?
সকাল ১১ টাঃ
ভার্সিটি পৌঁছে সোজা বাংকেট হলে যেয়ে পা ঝুলিয়ে বসে আছি....নাহ কোন গান টা শোনা যায়? আর সাঈদ...শিমু...অশি রা কি করতেছে? এত্ত লেট...
আজকে ফল-সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশন ডেট...আম্মুর কাছ থেকে এত্তগুলো ১০০০ টাকার নোট গুলো নিতে এখন কেমন যেন নিজেকে অনেক ছোট লাগে...
আজকে লাস্ট ডেট হওয়ার কারনে টাকা জমা দেয়ার লাইন টা অনেক বড়...টাকা হাতে নিয়ে লাইনের পাশে দাঁড়িয়ে আছি...বার বার চেক করছি আইডি লিখা ঠিক হলো কিনা...
আমার এক ক্লাসমেট বিশাল লাইনের একেবারে সামনের দিকে দাঁড়িয়ে আছে...আমরা কয়েকজন ফ্রেন্ড ওর কাছে গেলাম...উদ্দেশ্য লাইনে বে আইনী ভাবে ঢুকে পড়া...উদ্দেশ্য সফল...পেছন থেকে দুই একজন প্রতিবাদ করলেও আমার পক্ষ থেকে ডোন্ট কেয়ার একটা ভাব দেখিয়ে দেয়া হলো...
যে কাজ টা কমপ্লিট করার জন্য অনেকে ঘন্টা যাবত দাঁড়িয়ে আছে আমি সেটা বেআইনি উপায়ে ৬০ সেকেন্ডে কমপ্লিট করে ফেললাম...
সারাদিন সিএসই এরপর এবি বিল্ডিং এ আড্ডা চললো...
এরপর বিকেল যখন ৪টা বাজে আমি তখন বাসের জানালার পাশের সিট টা তে বসা......হঠাত খেয়াল হলো আমি একটা জিনিস ভুল করে ফেলে রেখে এসেছি...অনেক দামী একটা জিনিস...(পরে ভেবে দেখলাম একটা নয় অনেক গুলো মূল্যবান জিনিস ফেলে রেখে এসেছি অ্যাকাউন্টস বিল্ডিং এ)
কিন্তু সেটা কি? সেটা আমার চিন্তাধারা,আমার আত্মবিশ্বাস..
আমি নিজে সবসময় বিলিভ করি যে হ্যা আমরা মাছে ভাতে বাঙ্গালীরা পিছিয়ে আছি......কেন? আমাদের ম্যানহাটন এর মতো উচ্য উচু বিল্ডিং নেই বলে? লাস ভেগাস এর মত নাইট ক্লাব নেই বলে?ক্যালিফোর্নিয়ার মতো লাইফ স্টাইল নাই বলে?...অবশ্যই না...!!
আমরা পিছিয়ে আছি কারন আমরা আমাদের মানসিকতা কে উন্নত করছিনা বা পারছিনা...
আমি নিজে বিলিভ করি...আমার দেশ আমার সমাজ একদিন চেঞ্জ হবে...তাদের চিন্তাধারা ও চেঞ্জ হবে...তারাও একদিন ময়লা রাস্তায় না ফেলে ডাস্টবিনে ফেলবে যেখানে লেখা থাকে "আমাকে ব্যবহার করুন"...
কিন্তু আমি জানিনা আমি কেনো আজকে লাইন টা ব্রেক করে অন্য আরেক জনের প্রাপ্য সময় টাকে নিজে ভোগ করলাম? কেন?
নিজেকে আমি উত্তর টা দিতে পারছিনা......
আমার কথা গুলো বলার কারন ছিলো একটাই...জাস্ট এতটুকু বোঝানোর জন্য যে আমরা একটা বিষয় কে বিলিভ করছি কিন্তু মানার চেষ্টা টা করছি কোথায়?......আমরা আমাদের আড্ডা তে দেশ জাতি কে চেঞ্জ করে ইতিহাস ক্রিয়েট করে ফেলছি...অথচ কলার খোসা টা ডাস্টবিনে ফেলার জন্য নিজেকে বাধ্য করতে পারছিনা...!! অদ্ভুত না?

বন্ধু আরো অনেক টা পথ হাটতে হবে...(একটা স্মাইল ইমোটিকন)
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×