somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুধু তোমার জন্য

২৬ শে মার্চ, ২০১০ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আবার তোমাকে নিয়ে লিখতে বসলাম। জানো, অনেকদিন তোমাকে নিয়ে কিছু লিখি না। কেন লিখি না, তা জানিনা। আজ চেষ্টা করছি তোমার জন্য কিছু লিখে যাবার।

তুমি কি জানো, যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা মল্লিকার উল্টোদিকের সেই রাস্তায়, সেদিনও আমি কখনও ভাবিনি আজ এই দিনের জন্য আমাকে অপেক্ষায় থাকতে হবে। সত্যি বিস্বাস কর, একবারো সেদিন মনে হয়নি আমি কোনদিন তোমাকে ভালবাসব এভাবে। কিন্তু আজ আমি স্মৃতির দরজায় কড়া নাড়ি। সেদিন এর মুহূর্ত গুলোকে নিজের মাঝে ফিরে পেতে চাই।

যেদিন তুমি আমার বন্ধু হলে, সেদিন কি তুমি ভেবেছিলে যে কোনদিন আমার কাছ থেকে এমন কিছু শুনবে। হয়ত ভাবনি। কারন আমিও ভাবিনি আমি তোমাকে কোনদিন বলব। আমাদের বন্ধুত্বের সেই দিনগুলোর কথা তোমার মনে আছে। কত সুন্দর সময় কাটিয়েছি আমরা। তুমি কি ভুলে গেছ? আমি কিন্তু ভুলিনি। আজ যখন, তোমার একটি ফোনকলের আশায় ঘড়ির কাটা র দিকে চেয়ে থাকি, তখন তোমার পাঠানো সেই মুঠোফোনের বার্তা গুলো আমাকে নিয়ে যায় সেই ফেলে আসা দিন এর শেষে।
যেদিন তুমিও আমাকে নিয়ে ভাবতে, আমাকে তোমার মনে পরত। এখন কি একবারের জন্য তোমার মনে পরে না আমার কথা। আমি কি হঠাৎ করেই খুব পর হয়ে গেলাম তোমার। এত তারাতারি তোমার পর হয়ে যাব, আমি কখনো কল্পনা করিনি।

কতরাত আমি একা একা কেঁদেছি, তা কি তুমি জানো? জানবে না কোনদিনও। তোমাকে ভেবে কতরাত একাকি জেগে থাকি। আজও আমি কেঁদে চলেছি একাকি। আজ এই কৃত্রিমতার যুগে তোমাকে আমি অকৃত্রিম ভাবে ভালবেসেছি যার কোন মুল্য তোমার কাছে নেই। নিজের উপর নিজের-ই নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তুমি এখনো বল আমাকে- "পাগলামি করিস না"। কিন্তু হয়ত তুমি বুঝতে পারোনা, এই পাগলামি শুধু তোমাকেই নিয়ে।
একটি বছর আবার কেটে গেল, কত স্বপ্ন দেখেছিলাম, মনে মনে কতকিছু পরিকল্পনা করেছিলাম। আজ সেই স্বপ্ন আমাকে প্রতি রাতে উপহাস করে চলে যায়। কেমন করে আমার দিন কেটে যাচ্ছে তা কি কখনো ভেবেছ? কখনো কি আমাকে তোমার মনে পরে? হয়ত আজ মনে পরবে না। তোমার পাশে কত মানুষ আছে তোমাকে দেখার। যেদিন কেউ থাকবে না তোমার পাশে, সেদিনও তুমি আমায় পাবে। তোমার চোখের জল মুছে দেয়ার জন্য আজ হয়ত অনেকেই আছে, কিন্তু আমার চোখের জল কেউ তো মুছে দেয় না। তোমাকে আমার এই মনের ক্যানভাসে সচিত্র করতে কতবার কেদেছি, কেউ মুছে দিতে আসেনি আমার এই দুটি চোখ।

আজও অস্রুসজল চোখ নিয়ে দারিয়ে থাকি তোমার অপেক্ষায়, তুমি আসবে বলে।

এই কথা গুলো নিতান্তই আমার মনের কথা। অনেকবার ভেবেছিলাম, এই লেখা পোস্ট করবনা। শেষ পর্যন্ত কিছু না ভেবে পোস্ট করে দিলাম তোমার জন্য। ভালো থেকো।

২৬ শে মার্চ, ২০১০
সকাল ১০ঃ৩৫
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১০ সকাল ১০:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×