somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা

১১ ই মে, ২০১০ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা, আজকের আমার এই লেখাটা তোমার জন্য। আমি জানি, হয়ত, কোনদিনও তুমি এই লেখা দেখবে না, হয়ত কোনদিনও জানবে না, আমার এই লেখার কথা কিন্তু তবু আমি লিখে যাব। আমি জানি, তোমার ভালবাসার কাছে, আমার এই সামান্য লেখা কিছুই না। কিন্তু, আমি তোমাকে যে কত ভালবাসি সেটা আমি তোমাকে কখনো বোঝাতে পারিনি, হয়ত পারব না। কিন্তু জানো মা, এখন এই যে তোমার জন্য লিখছি, আমার চোখ ঝাপসা হয়ে আসছে। হয়ত জীবনের পরিক্রমায় আমি বড় হয়ে গিয়েছি কিন্তু এখনো তোমার সেই ছোট্ট ছেলের মত থাকতে চাই। তোমার জন্য কাঁদতে চাই, তোমার সাথে দুষ্টুমি করতে চাই।
এখনো আমার কি মনে হয় জান, যদি পারতাম তোমার কোলে ঘুমাতে, যদি পারতাম তোমার হাতে ভাত খেতে। যদি পারতাম ছুটে যেয়ে তোমাকে জড়িয়ে ধরতে, তোমাকে আর একটি বার বলতে-“মা, আমি সত্যি তোমাকে অনেক ভালবাসি”।
সেই যে আমার জন্মের আগের থেকে এ পর্যন্ত তুমি আমার জন্য যা যা করলে, সেই ভালবাসাকে কি কখনও শোধ করতে পারব? সম্ভব নয়।কখনো নয়। কারন তুমি যে আমার মা। তোমার মত কোনদিন তো ভালবাসতে পারবনা। তোমার মত কখনো এত স্নেহ করতে পারবনা।
এখন এই ভার্সিটির হল এ এসে তোমার কথা কত যে মনে পরে। একটি একটি দিন চলে যায়, সবকিছুই আছে আমার জীবনে। কিন্তু এখানে তুমি নেই। এখানে আমার খাওয়ার জন্য তোমার মত কেউ বসে থাকে না। নিজের সুখ জলাঞ্জলি দিয়ে কেউ আমার জন্য কিছু করেনা। সবাই যে অনেক স্বার্থপর, কিন্তু তুমি তো ছিলে স্বার্থের অনেক উর্ধ্বে- তুমি যে আমার মা। আমি জানি, তোমার মত কেউ আমাকে ভালবাসতে পারবে না, কারোর কাছ থেকে আমি আশা করি না কিছু।
ক্লাস শেষে যখন রুমে ফিরে আসি, তখন তোমাকে যে কত মনে পরে তা তোমাকে কিভাবে বলি? এই রুমে তোমার মত আমার ফিরে আসার অপেক্ষায় থাকেনা। এখানে রাতে আমার ঘুমের জন্য নিজে নির্ঘুম রাত্রি কাটায় না। আমার ঘুমানোর পরও কেউ আমার মাথায় হাত বুলিয়ে দেয়না।
অসুখ হলে কেউ তোমার মত আমার জন্য উতলা হয়ে মাথার পাশে বসে আমার সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে হাত তুলে দোয়া করেনা। কেউ মাথায় হাত বুলিয়ে বলেনা, “বাবা, কষ্ট হচ্ছে?”। কিন্তু নিজের কথা যে একবারো তুমি চিন্তা করলে না, তুমি নিজেই যে অসুস্থ।
আমি জানি, তোমাকে আমি কত কষ্ট দিয়েছি, কতোবার তোমার নিষেধ অমান্য করেছি। তোমার অবাধ্য হয়েছি তারপরো আমাকে তুমি একটুও কম ভালোবাসনি। আমি তোমাকে তিরস্কার করলেও তুমি কিছু বলনি। তুমি এমন কেন? কি দিয়ে সৃষ্টিকর্তা তোমাকে তৈরী করেছেন বলতে পারো? এত স্নেহ, এত মমতা কোথা থেকে পেলে?
এখনো সেই শৈশবের কথা মনে হলে চোখ ভিজে আসে জলে। আমার কোন চাওয়া অপুর্ণ রাখনি। কেন, আমার জন্য এতকিছু করলে? আমিতো তোমার ভালবাসার যোগ্য না, মা।
প্রতিদিন একটি একটি দিন কাটে, আমি আমার মত করে চলেছি। জীবনের কঠিন সত্যের সম্মুখিন হয়েছি। মানুষের আসল রূপ দেখেছি। অনেকের অপমান সহ্য করেছি। কিন্তু সবসময় তোমাকে আশ্রয় হিসেবে পেতে চেয়েছি। ভেবেছি, এখন আমার মা আমার কাছে থাকলে কেউ আমাকে এভাবে অপমান করতে পারত না।
জানো মা, এখন কত আশায় থাকি, তুমি আসবে। তোমাকে আমি এখানে আনতে পারি না, নিয়মের বেড়াজালে বন্দি হয়ে। তুমি কি জান, আমার স্বপ্নের কথা। আমার স্বপ্ন কি জানো মা? আমি একদিন অনেক বড় হব, একজন আলোকিত মানুষ হব। তোমার সব আশা পূরন করব। দোয়া কর মা আমার জন্য। আমি যাতে সফল হতে পারি।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১০ বিকাল ৫:১৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×