somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার মিতা!!

২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব রোদ উঠেছে। সেই সাথে মিতার মাথাও গরম হচ্ছে। যদিও ওর মাথা খুব অল্পেই গরম হয়। মাথা গরম হলে ওঁকে আমি একদম ঘাটাই না। চুপচাপ থাকি। কিন্তু মিতা তো আর আমাকে ছাড়ে না।

-কি ব্যাপার!!! এখন বই পড়তেস কেন? তোমাকে না বাজারে যেতে বলসি? খাওয়ার ঘরে বেসিন টা নষ্ট। গেস্টরা আসলে কোথায় হাত ধুবে? কতদিন ধরে বলতেসি একটা মিস্ত্রি আন। কিন্তু তুমি তো আমার কথা শুনবা না। কই যাচ্ছ? এখন মিস্ত্রি আনতে হবে না। বসে বসে বই পড়।

শুধু আমি একা না, বাসার কাজের ছেলেটাও ওর হাত থেকে রেহাই পায় না।ছুটা বুয়া আসে। জান হাতে নিয়ে ঘণ্টা দুয়েক কাজ করে চলে যায়। তাও বোধহয় সারাদিন হেঁচকি তোলে। কারণ ও না থাকলেও মিতা ওঁকে সারাদিন বকে।
-কাপড়গুলা কেউ এভাবে নাড়ে!! ফাজিল বুয়াটা আসে আর নাম-কা-ওয়াস্তে কাজ করে চলে যায়। ঘর মুছার নেকরাটা এখানে কে রাখসে? আশ্চর্য!! এখানে কেউ নেকড়া রাখে?? আসুক কালকে বুয়া।

মাঝে মাঝে কাকতালীয়ভাবে মিতার মেজাজ ভালো ও থাকে। কিন্তু বাকি সবাই ভয়ে ভয়ে থাকে। কোন সময় মেজাজ বিগড়ায় তা কি আর বলা যায়!!! আমরা কেউ খুব একটা রিস্ক নেই না।

আমি নিজে যে খুব ঠাণ্ডা মেজাজের লোক তা কিন্তু না। কিন্তু মিতার মেজাজ আমার মেজাজকে বহুগুণে টেক্কা দিয়ে যায়। তাই আমি আমার মেজাজের বহিঃপ্রকাশ ঘরের বাইরেই করে আসি। জানি অনেকে বলে আমি বউকে ভয় পাই। একটু তো পাই ই। কিন্তু মিতাকে আমার ওই মেজাজেই বেশি ভালো লাগে। তাই বলে সবাই তো আর ওর এই মেজাজ সহ্য করবে না, করেও না। এই জন্যই ওর বন্ধু নেই। যা আছে তাও হাতে গোনা কয়েকজন। তাদের সাথে হরহামেশা ঝগড়া হচ্ছে। আবার ঠিকও হয়ে যাচ্ছে।

যখন ওর মেজাজ দেখতে দেখতে বিরক্ত হয়ে যাই, তখন কয়েকদিনের জন্য আমি মেজাজে থাকি। তখন ওর মেজাজ একটু ঠাণ্ডা হয়। বুঝার চেষ্টা করে আমার কি হয়েছে!! কিন্তু আমি আরো গভীর ভাবে চলে যাই। ঠিকমত কথা বলি না। তখন মিতার খুব মন খারাপ হয়। ও জানালার কাছে গিয়ে দাঁড়ায়। মন খারাপ হলেই জানালার কাছে গিয়ে দাঁড়াবে। আর আমি এই সুযোগের জন্যই অপেক্ষা করি। চুপচাপ পিছন থেকে গিয়ে ওঁকে জরায় ধরি। ও কাঁদে। আর আমি মনে মনে হাসি আর বলি, “আমার পাগলি মিতা!!!”
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×