somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খটখটে!!!

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আর আপু যখন খুব ছোট তখন আমাদের মা মারা গেল। মা মারা গেলে ঠিক কি রকম দুঃখ হয় তা বোঝার মত বয়স আমাদের ছিল না। আমাদের বাবা আমাদের মা মারা যাওয়ার ঠিক এক বছরের মধ্যে আরেকটা বিয়ে করল। আমাদের নতুন মা দেখতে ভালই। বাবা সামনে থাকলে আমাদের অনেক আদর করত। কিন্তু বাবা বেশীরভাগ সময়েই অফিস এর কাজে বাইরে বাইরে থাকত। তাই আমরা আসলে কেমন আছি তা বাবা কখনো জানতেন না। সেই ছোটবেলা থেকেই কেন জানি আমি বাবার উপর খুব অভিমান করে ছিলাম। অভিমানগুলো খুব ছোট ছোট কারণে। কিন্তু অনেক ছোট ছোট অভিমান জমে বড় একটা অভিমানের দলা হয়েছিল। বাবা কেন এই অভিমান বুঝত না তার জন্যও আমার খুব অভিমান হত। আমার কেন যেন মনে হত যে বাবা ইচ্ছা করে আমাদের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। সে হয়তো জানে আমার অভিমানের কথা।

আপুর তেমন কোন অভিমান ছিল না। সে সবকিছু খুব সহজে মেনে নিতে পারত। আমরা দুই বোন স্কুল এ নিজেদের নাস্তা নিজেরা বানিয়ে নিতাম। আমাদের নতুন মা আমাদের কখনো নাস্তা বানিয়ে দিত না। না না দিত। শুধু শনিবার বানিয়ে দিত। কারণ শনিবার বাবা বাসায় থাকতেন। ওইদিন আমাদের অনেক যত্ন হত। আমরা কখনো বাবাকে কিছু জানাইনি। বুঝতে দেইনি। আমাদের দুই বোনের মধ্যে এই নিয়ে বোঝাপড়া ছিল। আমরা কখনো বাবাকে কিছু বলবনা। তাও কেন জানি আমি মিছে আশা করতাম যে বাবা সব বুঝে যাবে। তাই-ই হয়তো আমার এত অভিমান।

আমি পড়াশোনায় সবসময় ভালো ছিলাম। এটা আমার একটা জিদ ছিল। আমার একটা আশা ছিল যে ভালোভাবে পড়াশোনা করলে বাবা আমাদের দিকে ফিরে তাকাবে। আমাদের কথা ভাববে। কিন্তু বাবা দূরে দূরেই থাকত। আপু পড়াশোনায় তেমন ভালো ছিল না। আপু সবকিছুকে খুব সহজে গ্রহণ করতে পারত। বাস্তবতাকে গ্রহণ করার মধ্যে তার দক্ষতা ছিল। যা আমার ছিল না। আমি লড়তে চাইতাম। লড়তে লড়তেই আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলাম। হলে উঠলাম। বাসা থেকে দূরে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম।

মানুষের জীবনে যত খারাপ ঘটনা ঘটে, যত দুঃখ। সব খারাপ ঘটনা আর দুঃখ মানুষকে কিছু না কিছু শিখিয়ে যায়। মানুষকে শক্ত করে তোলে। মানুষকে সামনে এগিয়ে যেতে প্রেরণা জোগায়। আবার কিছু কিছু কেড়েও নেয়। যেমন আমার মধ্যের আবেগ যেন আর ১০টা মানুষের চেয়ে যেন কম। কোনকিছুই আমাকে তেমন আবেগতাড়িত করে না। হলের রুমমেট মেয়েটা যখন তার ছেলে বন্ধুর সাথে ঝগড়া করে কাঁদে। তখন মেয়েটাকে আমার খুবই ন্যাকা মনে হয়। মনে হয় যে এদের জীবনে আসলে সত্যিকারের দুঃখ নেই। তাই এরা দুঃখের অভাব দূর করার জন্য দুঃখের সৃষ্টি করে।

আমি সামনে কি করব। আমার জীবনের লক্ষ্য কি আমি জানি না। আমি খালি জানি আমি বাসায় ফেরত যাব না। তার জন্য যা করতে হয় আমি করব। আমি বিশ্ববিদ্যালয়ে থাকতে থাকতেই চাকরীর জন্য পড়াশোনা শুরু করে দিলাম। ওইদিকে আপুর জন্য ছেলে দেখা চলছিল।

একটা নির্দিষ্ট বয়সে প্রেম ভালোবাসা আমাদের সবার জীবনেই আসে। আমার জীবনে আমি এর কোন প্রয়োজন অনুভব করিনি। বহু ছেলে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। আমি সাড়া দেইনি। আমার মনে হয়নি আমার এ ধরনের বিলাসিতা করার কোন অধিকার আছে।

মাঝে মাঝে আমার খুব ইচ্ছা হত এমন কিছু করতে যাতে বাবা খুব কষ্ট পায়। তাকে দেওয়া কষ্ট যেন আমার অভিমানগুলোর প্রতিশোধ। বাবা কখনো আমাদের খেয়াল করেনি। এই জন্য প্রতিশোধ। ক্লাস টু-তে পড়ার সময় আমদের মা মারা গেল। তখন আমরা স্কুলে যাওয়ার জন্য ২০ টাকা পেতাম। এর পরের ১০ বছরও আমরা ২০ টাকা দিয়েই স্কুলে যেতাম। বাবা কোনদিন আমাদের একবার জিজ্ঞেস করেনি আমাদের এই ২০ টাকায় হয় কি না!!! আমাদের নতুন মা আমাদের কখনো খাওয়ার সময় ডাকত না। আমরা নিজেদের খাবার নিজেরা বেড়ে খেতাম। আমাদের কত জ্বর হত। কোনদিন কেউ আমাদের কপালে একবারের জন্যও হাত বুলায়নি। বাবা হয়তো জানতও না আমাদের জ্বর। আমাদের নতুন মা জানতে দিত না।

অভিমানের বোঝা নিয়েই আমি পড়াশোনা শেষ করে চাকরী জীবন শুরু করি। দেখতে আমি কেমন ছিলাম তা সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না। রূপচর্চা করার মত মন মানসিকতা কখনো আমার হয়নি। কিন্তু পুরুষদের উৎপাতে বুঝতে পারলাম যে দেখতে খুব খারাপ আমি নই। কিন্তু কেন জানি ভিতর থেকে সেই তাড়না কখনো অনুভব করতাম না। ভিতরটা যেন শুষ্ক। একদম খটখটে।

আপুর বিয়ে দেয়া হয়েছে এতদিনে। আপু কেমন আছে বুঝতে পারি না। কারণ আপু কখনো কিছু বুঝতে দেয় না। মেনে নেওয়ার এক আজব গুণ তার মধ্যে আছে। যা আমার মধ্যে কখনো ছিল না। বাবা ফোন করে। আমার খোঁজখবর নেয়। সবসময়ই নিত। কিন্তু আমি কেন জানি তাকে কখনো ক্ষমা করতে পরিনি। আমার কথায় হয়তো তা প্রকাশ পেত। নতুন মায়ের সাথে তার একটা ছেলে হয়েছে। তার মানে আমার একটা ভাই হয়েছে। কিছু অনুভব করি না। ভিতরটা খটখটে।

একধারে জীবন কেটে যেতে থাকে। বয়স বেড়ে যায়। কিসের যেন হাহাকার বাজে মনে। বুঝতেও পারি না। কিসের শুন্যতা। ধরতে পারিনা। শূন্যতা পূরণ করতে একটা ছোট মেয়ে বাচ্চা অ্যাডপ্ট করি আমি। বাচ্চার দিকে তাকিয়ে থেকেই যেন মনের শূন্যতা কিছুটা দূর হয়। আমি যা পাইনি একে আমি তা দিব।

ভিতরের খটখটে ভাবটা যেন আর নেই। আমার মেয়ে আমার কড়ে আঙ্গুলটা আঁকড়ে ধরেছে। হ্যাঁ, আমারই তো মেয়ে। আমার চোখে যেন পানি। শেষ কবে কেঁদেছি ঠিক মনে করতে পারি না।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×