সময়ের এতই অভাব যে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছি না। যাহোক, নববর্ষের শুভেচ্ছা নিন।
বাংলা ভাই বাহিনীর হাতে নির্যাতিতরা বৃহত্তর রাজশাহীতে গত একত্রিশে ডিসেম্বর থেকে এ পর্যন্ত মোট সাতটি মামলা করেছেন। এসব মামলায় জঙ্গি মদদদানের অভিযোগ আনা হয়েছে রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক,আলমগীর কবির, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি নেতা শীশ মোহাম্মদ, নাদিম মোস্তফার নামে। এরমধ্যে মিনুর নামে দায়ের করা এজাহারটি এখনো মামলা হিসেবে রেকর্ড করা হয়নি।
এই এজাহারে রাজশাহীর সাবেক ডিসি বর্তমানে সিলেট বিভাগীয় কমিশনার এম আজিজ হাসান, এসপি মাসুদ মিয়ার নামো আছে।
জঙ্গি মদদদাতা হিসেবে অভিযুক্ত দুলু যৌথ বাহিনীর হাতে আটক হয়ে এখন জেলহাজতে। অন্যেরা গ্রেফতার হচ্ছে না কেন?
জঙ্গি মদদদাতাদের সম্পর্কে বাংলা ভাই ও শায়খ রহমান কি বলে গেছে তা জনসম্মুখে প্রকাশ করা জরুরী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


