'রাজনীতিবিদদের মাথা খারাপ হয়ে গেল নাকি?'
বাংলাদেশের রাজনীতিবিদদের মাথা খারাপ হয়ে গেল নাকি বুঝতে পারি না। ড ফখরুদ্দীন সাহেব এবং মইন উ আহমেদের যুগ সেই কবে শেষ হয়েছে, আজ থেকে ৬ মাস আগে।
আমাদের মাননীয় নেত্রী বেগম সৈয়দা সাজেদা চৌধুরী সম্প্রতি অভিযোগ করে বললেন যে, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সাব জেলে ছিলেন তখন তাঁকে খাবারের সাথে বিষ দেয়া হতো।
এর পরপরই বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের মাথায়ও একই অভিযোগ আসলো। তিনিও বললেন যে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও সাবজেলে খাবারের সাথে বিষ মিশিয়ে দেয়া হতো।
আমরা আমজনতা হিসেবে এটা প্রশ্ন করতেই পারি, তাহলে এতদিন পরে এই কথা ফাঁস করা হচ্ছে কেন? কেন ২৯ ডিসেম্বরের নির্বাচনের পর বর্তমান সরকার ক্ষমতা গজহণ করার পরই এসব কথা জাতির সামনে হাজির করা হলো না।
ঞটনা যদি সত্যি হয়, তবে এটি পরিকল্পিত হত্যাপ্রচেষ্টা। এবং এজন্য ডক্টর সাহেব এবং উ সাহেবসহ তাদের সরকারের (সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের) সভাষদ সবাইকে দুই নেত্রীকে হত্যাপ্রচেষ্টা অভিযোগে অভিযুক্ত করে তাদের বিচারের আওতায় আনা জরুরি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (দায়িত্ব পালন করতে না দেয়া বা বিশ্রামে বসিয়ে রাখা) আবদুল জলিল সাহেব মহান সংসদে তাঁর ওপর নির্যাতনের কাহিনী বর্ণনা করে তারজন্য সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছিলেন। কিন্তু আজও তাঁর সেই দাবির প্রতি কোন কর্ণপাত করা হয়নি। অনেক বিতর্ক থাকার পরও দেশের জন্য আবদুল জলিল সাহেব এর অবদান কেউই অস্বীকার করবেন না।
দেশের মানুষ আমরা মনে করি, আবদুল জলিল সাহেবের দাবি অযৌক্তিক নয়। তিনিসহ যারা নির্যাতিত, নিগৃহিত হয়েছেন সেসব ঘটনার প্রত্যেকটির তদন্ত এবং দোষিদের বিচার হওয়া জরুরি। অন্যথায় দেশে আইনের শাসন, গণতন্ত্র, সবই অসাঢ় প্রমাণিত হয়। এবং অপরাধিরা আরও অপরাধপ্রবণ হয়ে উঠবে।
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।