আমি জানি না আপনি নিজ নামে এখানে নিবন্ধিত নাকি অন্য নামে। তবে মনে হচ্ছে যে, আপনি সত্যি সত্যিই নিজের নামেই আছেন। যদি এটা সত্য হয় তবে প্রথমেই আপনাকে স্যালুট। ইশ্বরে বিশ্বাস করি কিনা তা বড় প্রশ্ন নয়। প্রশ্নটা হলো মানব সত্ত্বা, মানবীয় গুণাবলী আমার ভেতরে আছে কিনা। আমি সত্য কথা বলি কিনা, সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি কিনা। নাকি ইশ্বন আছে সত্য বলি না, নামাজ পড়ি, কিংবা প্রার্থনা করি কিংবা গীর্জা বা মন্দির প্যাগোটায় যাই। কিন্তু হারাম খাই, দুর্নীতি করি, মিথ্যা কথা বলি, অন্যের অনিষ্ট করি, মানব হত্যা করি বা তাকে সমর্থন করি, লাখো টাকা খরচ করে বাড়ির পাশের মানুষ না খেয়ে থাকলেও মক্কা-মদিনায় গিয়ে হজ্ব করি এরপর নিজের নামের আগে আলহাজ্ব লাগিয়ে দেই।
আমি জানি না, আপনার উত্তর কী? আমি ইশ্বরে বিশ্বাস করি আবার অন্যায়ের প্রতিবাদ করি না। এরকম ইশ্বরে বিশ্বাস করলে ইশ্বরও বোধহয় (যদি থাকেন) নাখোশ হবেন। আমাদের দেশে নিরব ভালো মানুষের সংখ্যা অনেক কিন্তু সরব ভালো মানুষের সংখ্যা খুঁজতে হবে। নিরব ভালো মানুষ চাই না, সরব ভালো মানুষ দরকার বাংলাদেশের মঙ্গলের জন্য। নিরব সত, স্বচ্ছ দুর্নীতিহীন ১৪ কোটি মানুষ থাকলেও কোন লাভ নেই। সরব মানুষ চাই, শুধু মনটা সাদা হলেই চলবে না। পাশাপাশি সাদা মনটাকে কালো অন্ধকার ঠেলে আলো আনার জন্য কষ্ট যন্ত্রণা ভোগ করার মানসিকতা চাই। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি ইশ্বরে বিশ্বাস করেন কিনা?
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৯ ভোর ৪:২৩